বশিকপুর ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ইমরান হোসেন সোহাগ : নোয়াখালী জেলা প্রতিদিনিধী।
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বশিকপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পশ্চিম বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল মালেক ভূইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক এম এ মনির, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুর রহমান, যোগাযোগবিষয়ক সম্পাদক আমির হোসেন রাজু, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক মোরশেদ আলম, সদস্য মাহবুব আলম বাচ্চু, বশিকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ এবং সাধারণ সম্পাদক মহি উদ্দীন ইকবাল
সম্মেলনে সভাপতিত্ব করেন বশিকপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তফা এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. আল আমিন।
বক্তারা বলেন, যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা। সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন