ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

GTV

মোঃ বাবুল শেখ,পিরোজপুর প্রতিনিধিঃ

মঠবাড়িয়ায় প্রতারণার অভিযোগে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

প্রকাশ : ১০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মঠবাড়িয়ায় প্রতারণার অভিযোগে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

মঠবাড়িয়ায় প্রতারণার অভিযোগে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

মোঃ বাবুল শেখ,পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতারণা ও হয়রানির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিরোজপুর পিবিআইকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী উপজেলার কাকড়াবুনিয়া গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে এমাদুল হাওলাদার। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া চেক ব্যবহার করে দেশের বিভিন্ন আদালতে মামলা দায়ের এবং পরে সমঝোতার নামে মোটা অঙ্কের অর্থ দাবি করে সাধারণ মানুষকে হয়রানি করছে।একই অভিযোগ করেছেন ভুক্তভোগী জালাল হাওলাদারসহ আরও কয়েকজন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল সালাম জানান, গত ৬ জুলাই মামলাটি দায়ের করা হলে আদালত তা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। মামলায় উপজেলার বকসির ঘটিচোর গ্রামের মৃত মনোহর মিত্রের ছেলে শংকর ভূষণ মিত্র, পৌর শহরের গয়ালীপাড়া এলাকার শুধাংশু কর্মকারের ছেলে সঞ্জীব কর্মকার, অভনী ভূষণের ছেলে অসিম বাবু, কাকড়াবুনিয়া গ্রামের রবিউল হাওলাদারসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। এর আগে, গত ৩ জুলাই ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করে তাদের অভিযোগ তুলে ধরেন। একই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের কাছেও অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে মঠবাড়িয়ার দুই সাংবাদিকের কাছেও একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। তবে তারা দাবি করেন, নোটিশের খামের ভেতরে কোনো কাগজপত্র ছিল না। এ ঘটনায় গত ২৭ জুন মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৫৭৩) করা হয়েছে। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তদের কর্মকাণ্ডের কারণে বহু মানুষ দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হয়েছেন এবং আর্থিক ও সামাজিক ক্ষতির মুখে পড়েছেন। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিরপরাধ মানুষকে হয়রানি থেকে রক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

হাসান মামুন,পিরোজপুর।

০১৭১০১৮১৯১০

GTV

বুধবার, ২২ জুলাই ২০২৬

মঠবাড়িয়ায় প্রতারণার অভিযোগে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x