ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

GTV

সাইফুল ইসলাম রুদ্র

নরসিংদীতে টানা বর্ষণে বিপর্যস্ত নরসিংদীবাসী, জলাবদ্ধতায় স্থবির জনজীবন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নরসিংদীতে  টানা বর্ষণে বিপর্যস্ত নরসিংদীবাসী, জলাবদ্ধতায় স্থবির জনজীবন

নরসিংদীতে  টানা বর্ষণে বিপর্যস্ত নরসিংদীবাসী, জলাবদ্ধতায় স্থবির জনজীবন

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে নরসিংদী জেলার প্রায় ৫শত হেক্টর জমির ফসলী জমি পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া নরসিংদী পৌর শহরের বিভিন্ন সড়ক অলিগলিও নীচু এলাকা জলাবদ্ধতার কবলে পড়েছে। বাসাবাড়িতে পানি ঢুকে পরার কারণে পৌরবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে। 

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলায় ১৫৬ দশমিক ৯ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া মেঘনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সরেজমিনে নরসিংদী পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, জলাবদ্ধতার জন্য অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং দীর্ঘদিন যাবত ড্রেনে জমে থাকা বিভিন্ন ময়লা আবর্জনা থাকার কারণে পানি নিস্কাশিত না হওয়ায় মানুষের বাসাবাড়িতে হাটু পরিমান পানি উঠে গেছে। ফলে পৌরবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি জনজীবন স্থবির হয়ে পড়েছে। 

ক্ষতিগ্রস্থ এলাকাগুলো হচ্ছে-ব্রাহ্মণপাড়া, কাউরিয়াপাড়া, সাটিরপাড়া, চৌয়ালা, নাগরিয়াকান্দি, ঘোষপাড়া, বেপারীপাড়া, বানিয়াছল, বীরপুর, ব্রাহ্মন্দী, বিলাসদী ও ভেলানগর এলাকা। এছাড়া টানা বৃষ্টিতে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা জজ আদালতের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে দূরদূরান্ত থেকে আসা মানুষগুলো চরম দুর্ভোগ পোহাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন যাবত একই সমস্যা পুনরাবৃত্তি হলেও জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোন উদ্যোগ নেওয়া হচ্ছেনা। বিশেষ করে ড্রেনগুলো নিয়মিত পরিস্কার না করার কারনে সামান্য ও ভারি বৃষ্টির পানি জমে বাসাবাড়িতে ও বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

নরসিংদী পৌর প্রশাসক মোসা. নাদিরা আক্তার জানান, নরসিংদী পৌর সভার ড্রেনেজ সমস্যা দীর্ঘদিনের সমস্যা, এ সমস্যা তাড়াতাড়ি দূর করা সম্ভব নয়। তবে আমরা যতটা সম্ভব ড্রেনের ময়লা আবর্জনা পরিস্কার করার কাজ অব্যাহত রেখেছি। তবে অনেক জায়গায় কতিপয় লোক রাস্তার পাশে মাটি ফেলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে রেখেছে। যার কারনে পানি নিস্কাশন হচ্ছেনা। আমরা পর্যায়ক্রমে এগুলো পরিস্কার করে আসছি। 

এদিকে টানা বৃষ্টির কারণে সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশা-ভ্যান চালকসহ নিম্ম আয়ের মানুষ। বৃষ্টির কারনে অনেকেই কাজে বের হতে পারছেনা। ফলে দৈনিক আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলো আর্থিক সংকটে পড়েছে। তারা বর্তমানে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। 

নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আজিজল হক বলেন, টানা বৃষ্টির কারনে নরসিংদী জেলার প্রায় ৫শত হেক্টর জমির ফসলী জমি পানির নীচে তলিয়ে গেছে। এতে করে আউশ ধান, রূপা-আমন ধানের বীজতলাসহ শাক-সবজির বাগানের মারাত্বক ক্ষতি হয়েছে। তিনি জানান পানি দ্রত নেমে গেলে ক্ষতিগ্রস্থ কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে। নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

GTV

বুধবার, ২২ জুলাই ২০২৬

নরসিংদীতে টানা বর্ষণে বিপর্যস্ত নরসিংদীবাসী, জলাবদ্ধতায় স্থবির জনজীবন

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x