ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

GTV

sheikh bashar

সাভারে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট মিট এন্ড বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিতs

প্রকাশ : ২২ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাভারে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট মিট এন্ড বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিতs

স্টাফ রিপোর্টার॥ ঢাকার সাভারে ডাচ-বাংলা ব্যাংক পিএলসির জিম টেলিকম মাস্টার এজেন্ট শাখার উদ্যোগে এজেন্ট মালিকদের নিয়ে বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক এজেন্ট মিট এন্ড বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়েছে। এজেন্ট মালিকদের বিভিন্ন সমস্যা সমাধান, ব্যবসায়িক উন্নয়ন, গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া, সেবার মান বৃদ্ধি, হিসাব পরিচালনা, সঞ্চয় ও ঋণ কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। মাস্টার এজেন্টের সাথে এজেন্ট মালিক ও গ্রাহকদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টিই ছিল এই সভার মূল উদ্দেশ্য।  

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জিলিয়ান রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জিম টেলিকম মাস্টার এজেন্ট শাখার স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী এএসএম নাঈম আহমেদ মুক্তা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং মূল্যবান বক্তব্য রাখেন ডাচ-বাংলা ব্যাংকের সিনিয়র রিজিওনাল ম্যানেজার বিশ্বজিৎ দেবনাথ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা কোনো এজেন্ট মালিক বা গ্রাহককে আলাদাভাবে দেখি না, কারণ ডাচ-বাংলা ব্যাংকের প্রতিটি এজেন্ট মালিক ও গ্রাহকই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। এজেন্ট মালিকদের যেকোনো সমস্যা সমাধানে আমার দরজা সব সময় খোলা। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি সব সময় আধুনিক ও প্রযুক্তি ভিত্তিক সেবায় অগ্রগামী। বর্তমানে দেশের আর্থিক অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করতে ব্যাংকটি দেশজুড়ে বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান করে আসছে। বর্তমানে সারাদেশে ডাচ-বাংলা ব্যাংকের মূল শাখা, অসংখ্য উপ-শাখা, সহস্রাধিক ফাস্ট ট্র্যাক এবং সুপরিসর এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে কোটি কোটি গ্রাহককে আধুনিক ও আস্থার ব্যাংকিং সেবা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ব্যাংকের আকর্ষণীয় পজেটিভ সেবা যেমন নিরাপদ সঞ্চয়ী ও চলতি হিসাব পরিচালনা, সহজ শর্তে হাইজ লোন,এসএমই ও প্রবাসীদের রেমিট্যান্স সেবা,রকেটের মাধ্যমে মোবাইল ব্যাংকিং, এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেমের অনন্য সুযোগ সাধারণ মানুষের জীবন যাত্রাকে আরও সহজ করে তুলেছে। প্রধান অতিথি উপস্থিত এজেন্ট মালিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পর্যায়ক্রমে নিজ নিজ এলাকায় গ্রাহকদের নিয়ে বড় পরিসরে গ্রাহক সমাবেশ আয়োজনের তাগিদ দেন।  

সভায়  অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাভার এরিয়া ম্যানেজার শফিকুল ইসলাম, ধামরাই এরিয়া ম্যানেজার মোঃ আবু বক্কর সিদ্দিক, আসাদুল ইসলাম,সিনিয়র সেলস ম্যানেজার রেজোয়ানা সুলতানা রাফি, ট্রেনিং মার্কেটিং (লোন) অফিসার মোঃ সুলতান মাহমুদ, এআরও উজ্জল সরকার, এআরও সুফিয়া আক্তার সুফি এবং সাভার ব্যাংক কলোনির এইচবিসি এজেন্ট শাখার সিইও ও সিনিয়র সাংবাদিক শেখ বাশার প্রমুখ।

অনুষ্ঠান শেষে কর্মক্ষেত্রে বিশেষ দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকজন এজেন্ট মালিকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সাভার এলাকার বিপুলসংখ্যক এজেন্ট মালিক ও ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সভাটি এক মিলনমেলায় পরিণত হয়

GTV

বুধবার, ২২ জুলাই ২০২৬

সাভারে ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট মিট এন্ড বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিতs

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x