ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

GTV

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কিট প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কর্মসূচির শুরুতে সকাল ৮টায় কিট প্যারেডে জেলা পুলিশের সদস্যদের পোশাক-পরিচ্ছদ, সরকারি সরঞ্জাম, অস্ত্র ও অন্যান্য কিট সামগ্রী পরিদর্শন করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম। এ সময় তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।পরে সকাল ১০টায় পুলিশ লাইন্স সিভিক সেন্টারে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাঁদের পেশাগত ও কল্যাণ-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও প্রস্তাব তুলে ধরেন। পুলিশ সুপার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে জেলা পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।এরপর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন থানার অপরাধচিত্র, মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল এবং মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।সভায় পুলিশ সুপার অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিয়মিত অভিযান পরিচালনা, পলাতক আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা এবং জনগণকে দ্রুত, কার্যকর ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

GTV

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

চট্টগ্রাম জেলা পুলিশের কিট প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x