ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

GTV

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ

জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন। ফাইল ছবি

ইতালি রোমে শনিবার একসঙ্গে চার বিক্ষোভ, Circo Massimo ও Tridente এলাকায় বিশেষ সর্বোচ্চ সতর্কতায় নিরাপত্তা বাহিনী

ইতালি রোমে বহুসাংস্কৃতিক সহাবস্থানে নতুন অধ্যায় বিদেশি নাগরিকদের অধিকার নিশ্চিতে রোমে স্থায়ী পরামর্শ পরিষদ গঠন, যুক্ত হয়েছে ৭ বাংলাদেশি সংগঠন

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সুন্দর ইউনিয়ন গড়ার প্রত্যয়: নিয়ামতপুর উপজেলার ৫ নং রসুলপুরে ইউনিয়নে মণ্ডপ পরিদর্শনে বাবুল আক্তার বাবু

পঞ্চগড়-২ পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এর ইজ্জতের কসম দিয়ে আবারও চেয়ারম্যান হতে চায় নৌকার চেয়ারম্যান অজয় কুমার

আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আরিফা জেসমিনের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আরিফা জেসমিনের নামীয় মূল আয়কর নথির ২০০৮-২০০৯ থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র বা তথ্য জব্দ করা একান্ত প্রয়োজন।

২০২৪ সালের ১২ ডিসেম্বর পলক ও তার স্ত্রী জেসমিনের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।

GTV

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x