ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
ঢাকা    রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
GTV

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৫২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৫২ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩২টি মামলা করা হয়েছে। রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ২৫ জন, লালবাগ বিভাগ ৫৩ জন, ওয়ারী বিভাগ ৬৬ জন, মতিঝিল বিভাগ ৫৫ জন, তেজগাঁও বিভাগ ৬০ জন, মিরপুর বিভাগ ১১৪ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৩৩ জন ও গোয়েন্দা বিভাগ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১টি অবিস্ফোরিত ককটেল, ১টি অবিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ৯০ গ্রাম গাঁজা, ৫৯৩১ পিস ইয়াবা, ১৪৪ বোতল দেশি মদ, ১টি ক্যার্ভাড ভ্যান, ২টি লাইটার, ২টি কাঁচি, ৬টি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল, ১টি চাপাতি, ১টি সিএনজি, ১টি ট্রাবল ব্যাগ ও একজন ভিকটিম উদ্ধার করা হয়েছে। ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৫২