ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
GTV

উদ্ধারকৃত লাশ

নওগাঁর মহাদেবপুরে ঘর থেকে লোকমান মন্ডল (৫২) ও দেলোয়ারা (৪৫) নামে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পাহাড়ুপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে বিষপানে তাদের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন উপজেলার পাহাড়পুর গ্রামের মরহুম আস্তল মন্ডলের ছেলে লোকমান মন্ডল ও তার স্ত্রী দেলোয়ারা। স্থানীয়রা জানায়, লোকমান দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। রাত প্রায় ৩টার দিকে তাদের ছেলে পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি মোক্তার হোসেন ঘরে তার মা-বাবাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের বিষয়টি জানালে তারা ছুটে আসেন। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে লাশ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ‘থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

উদ্ধারকৃত লাশ