ছিনতাইকারীর হাতে স্কুলশিক্ষিকা নিহত, আটক ৩
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে শনিবার সকালে ছিনতাইকারীর হাতে স্কুলশিক্ষিকা রনজিনা হত্যা মামলার মূল আসামি মো: পনি ওরফে প্যারা পনিসহ তিনজনকে আটক করেছে র্যাব-২।
আজ রোববার র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শিক্ষিকা নিহতের ঘটনায় দুই ছিনতাইকারী ও মোটরসাইকেলের মালিককে আটক করা হয়েছে।
বিকেল ৪টায় মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২ ব্যাটালিয়ন সদরদফতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।