নওগাঁর পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে দরিদ্র পরিবারের চোরাই ছাগল উদ্ধারসহ ৩ জন গ্রেফতার
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে একটি দরিদ্র পরিবারের চোরাই ছাগল উদ্ধার এবং তিনজন ছাগল চোর গ্রেফতার। একটি দরিদ্র পরিবারের ছাগল চুরি হওয়ার প্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশনায় আজ ১৩ অক্টোবর/২০২৬ গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে পত্নীতলা থানাধীন কৃষ্ণপুর ইউনিয়নের চকগোবিন্দ ডাঙ্গাপাড়ায় চোরাই ছাগল উদ্ধারের অভিযান পরিচালনা পরিচালনা করা হয়। অভিযানে গ্রাম পুলিশ ও জনগণের সক্রিয় সহযোগিতায় ছাগল চোর ১। রহমত আলী (২২) ২। সবুজ হোসেন ৩। শামীম হোসেন (৩৫) সর্ব সাং চকগোবিন্দ ডাঙ্গাপাড়া, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ দের আটক করে তাদের হেফাজত হতে একটি চোরাই ছাগল উদ্ধার করা হয়। এ ব্যাপারে পত্নীতলা থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।