ডুমুরিয়ার ময়নাপুরে আর্থ সেবা খুলনার চক্ষু ও মেডিকেল ক্যাম্প
সকাল থেকে রোগীদের ভিড়, দুপুর ২টা পর্যন্ত চিকিৎসাসেবা—আশপাশের গ্রাম থেকেও ছুটে আসেন রোগীরা
অনুপম মল্লিক ডুমুরিয়া (খুলনা):গ্রামেই মিলছে চিকিৎসাসেবা—এমন সুযোগ পেয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার ময়নাপুর গ্রামে আর্থ সেবা খুলনার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে চক্ষু ও মেডিকেল ক্যাম্প। শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ ক্যাম্পে ময়নাপুরসহ আশপাশের মান্দা ও চেচুড়ি এলাকা থেকে রোগীরা চিকিৎসাসেবা নিতে আসেন।ক্যাম্পে চক্ষু ও চিকিৎসাসেবা প্রদানের দায়িত্বে ছিলেন ডা. বি. ই.পি. রোমেন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (ডিএমএফ) এবং খুলনার রয়েল স্পেশালিস্ট হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার।এসময় উপস্থিত ছিলেন চেচুড়ি গ্রামের বি,এন,পি নেতা,মোঃ দাউদ গোলদার, স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগে আশপাশের এলাকার রোগীদের অংশগ্রহণ দেখা যায়।আয়োজক সূত্রে জানা যায়, সাধারণ মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ক্যাম্পের আয়োজন করা হয়। কার্যক্রমে সহযোগিতা করেন নাহিদ হাসান ও আকলিমা খাতুন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আর্থ সেবা খুলনার ম্যানেজিং ডিরেক্টর রিয়াজ উদ্দিন বাদশা।স্থানীয়দের প্রত্যাশা, গ্রামাঞ্চলে এ ধরনের চিকিৎসা ক্যাম্প নিয়মিত আয়োজন করা হলে বিশেষ করে যাতায়াত ও চিকিৎসার ব্যয় বহনে সমস্যায় থাকা মানুষ উপকৃত হবেন।