গাজীপুর টঙ্গী চেরাগ আলী এলাকায় ঔষধ কারখানা ড্রাগ ইন্টারন্যাশনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মোঃ মাইনুদ্দিন শিকদার গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গী চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকার বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল নামে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার কর্মকর্তা মোঃ তালহা বিন জসীম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।