ঢাকা    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

GTV

নিয়ামতপুর ক্লিনিকের বিরুদ্ধে ক্ষতিকর বর্জ্য খোলা মাঠে ফেলার অভিযোগ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নিয়ামতপুর ক্লিনিকের বিরুদ্ধে ক্ষতিকর বর্জ্য খোলা মাঠে ফেলার অভিযোগ

নিয়ামতপুর ক্লিনিকের বিরুদ্ধে ক্ষতিকর বর্জ্য খোলা মাঠে ফেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ  নওগাঁর নিয়ামতপুরে ‘নিয়ামতপুর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর বিরুদ্ধে বসতবাড়ির পাশে খোলা মাঠে ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ, চিকিৎসাবর্জ্য ও এমআর-টিটেনাস টিকাসংক্রান্ত বর্জ্য ফেলার গুরুতর অভিযোগ উঠেছে। এতে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জোবায়ের আলম ও তাঁর স্ত্রী পান্না বেগম।নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে জোবায়ের আলম দাবি করেন, ক্লিনিকটির মালিক পারমিতা বেগমের পক্ষ থেকে খোলা মাঠে এসব বর্জ্য ফেলা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন তিনি।ভুক্তভোগীদের ভাষ্য, ওই মাঠে বিভিন্ন সময়ে শিশুরা খেলাধুলা করে। সেখানে ব্যবহৃত সিরিঞ্জসহ চিকিৎসাবর্জ্য পড়ে থাকলে শিশুদের পাশাপাশি আশপাশের বাসিন্দারাও স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। এ ঘটনায় অভিযোগটি তদন্ত করে বর্জ্য ব্যবস্থাপনা যাচাই এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।অন্যদিকে, অভিযোগের বিষয়ে ক্লিনিকের মালিক পারমিতা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন। এ সময় তিনি দাবি করেন, পরিবেশ অধিদপ্তরকে টাকা দিয়ে ক্লিনিক চালান; কারও কিছু করার থাকলে করে নিতে পারেনতবে পরিবেশ অধিদপ্তরকে অর্থ দেওয়ার দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

GTV

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নিয়ামতপুর ক্লিনিকের বিরুদ্ধে ক্ষতিকর বর্জ্য খোলা মাঠে ফেলার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x