ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

GTV

ঈদের আগে ২০০ দুস্থ পরিবারের মুখে হাসি ফোটাল বন্ধুরা

প্রকাশ : ২৭ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঈদের আগে ২০০ দুস্থ পরিবারের মুখে হাসি ফোটাল বন্ধুরা
ঈশ্বরদীতে ক্লাস অফ ২০০০ ব্যাচের বন্ধুরা ঈদের আগেই ২শ দুঃস্থ পরিবারে রান্না মাংস পৌঁছে দেন।

ঈদুল আজহাকে সামনে রেখে পাবনার ঈশ্বরদীতে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে এসএসসি ২০০০ ব্যাচের সংগঠন ‘ক্লাস অব ২০০০’। সংগঠনটির সদস্যরা কোরবানির সামর্থ্যহীন ও ঈদের দিন মাংস কিনে রান্না করার সুযোগ নেই, এমন ২০০ দুস্থ পরিবারের জন্য রান্না করা গরুর মাংস পৌঁছে দিয়েছেন বাড়ি বাড়ি।

বুধবার সকালে উপজেলার গোকুল নগর এলাকার একটি মাদরাসা মাঠে আয়োজন করা হয় এ কার্যক্রমের। ঈদের আগের দিন ভোর থেকে দুপুর পর্যন্ত একটি গরু জবাই, মাংস প্রস্তুত, রান্না ও প্যাকেট করার কাজে অংশ নেন ওই ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। পরে রান্না করা মাংস আলাদা প্যাকেটে করে অসহায় পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রওশন কনক, সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম শিশির, কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

রওশন কনক বলেন, ‘গত ঈদে আমরা দুস্থ পরিবারগুলোর মাঝে ঈদের বাজার বিতরণ করেছিলাম। এবার প্রায় সাড়ে তিন মণ ওজনের একটি গরু কিনে সেই গরু ছদকা হিসেবে জবাই দিয়ে মাংস রান্না করে অসহায় পরিবারগুলোর মাঝে পৌঁছে দিয়েছি। মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ।’

সাজেদুল ইসলাম শিশির বলেন, ‘ঈদের সময় সবাই আনন্দ করে, কিন্তু অনেক পরিবার আছে যারা একবেলা মাংস খাওয়ার সুযোগও পায় না। সেই ভাবনা থেকেই আমরা বন্ধুদের নিয়ে এমন উদ্যোগ নিয়েছি। পরিবারের সদস্যদের মুখে হাসি দেখে আমাদেরও অন্যরকম ভালো লাগা কাজ করেছে।’

বিষয় : ঈদ আয়োজন সহযোগিতা অসহায়দের সাহায্য

GTV

রোববার, ০৭ জুন ২০২৬

ঈদের আগে ২০০ দুস্থ পরিবারের মুখে হাসি ফোটাল বন্ধুরা

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x