ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

GTV

তরিকুল হত্যা: মাদক ও ঘেরের চাঁদা নিয়ে বিরোধের সন্দেহ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

তরিকুল হত্যা: মাদক ও ঘেরের চাঁদা নিয়ে বিরোধের সন্দেহ

তরিকুল হত্যা: মাদক ও ঘেরের চাঁদা নিয়ে বিরোধের সন্দেহ

জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে নেওয়ার তথ্য, হত্যাকারীদের এক সপ্তাহে গ্রেপ্তারের দাবি এমপির

অনুপম মল্লিক ডুমুরিয়া (খুলনা):

খুলনার ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলে শেখ তরিকুল ইসলাম (৩৭) হত্যাকাণ্ডের রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। মাদক কারবার, ঘেরের চাঁদা দাবি, সরকারি খাল দখল ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের নানা আলোচনা সামনে আসছে। তবে হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে নেওয়ার তথ্য পাওয়া গেছে। ডিবি পুলিশের অভিযানও অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রামকৃষ্ণপুর-আনছারাবাদ সড়কের আব্দুল গফ্ফার সানার চায়ের দোকানে ঢুকে মুখোশ ও হেলমেট পরা দুই যুবক তরিকুলকে গুলি করে হত্যা করে। তারা পালসার মোটরসাইকেলে এসে কৌশলে তাঁর এক সহযোগীকে দোকানের বাইরে পাঠিয়ে এ হামলা চালায়।

জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শাহন গাজী (১৯), মোমিন গাইন (২৬), সাদিক শানা (১৮), থুকড়া গ্রামের রাতুল গাজী (২৫), সজল বিশ্বাস (২৬) ও তাঁর স্ত্রী রাবেয়া বেগম (২২)। তবে তাঁদের কারও হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়নি। তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে শুক্রবার বিকেলে থুকড়া আলিয়া মাদ্রাসা মাঠে তরিকুলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবি হত্যাকারীদের এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় প্রশাসনের কর্মকর্তাদের বদলির ঘোষণা দেন তিনি। একই সঙ্গে ডুমুরিয়া-ফুলতলা এলাকায় মাদক নির্মূলে প্রশাসন ও স্থানীয়দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সরোয়ার হোসেনও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা এবং প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তা

GTV

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

তরিকুল হত্যা: মাদক ও ঘেরের চাঁদা নিয়ে বিরোধের সন্দেহ

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x