ভারসম্যহীন ওহাব আলি পাটোয়ারীর আমানত রক্ষাকারী চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার টাকা কি করলেন?
মোঃ আল আমীন মনপুরা উপজেলা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুর উপজেলার ১ নং ইউনিয়নের বাসিন্দা পাটোয়ারী পরিবারের উত্তরসূরী ওহাব আলি পাটোয়ারীর গতকাল রাত ৩ ঘটিকার সময় তার মেয়ের বাসায় ইন্তেকাল করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,ভারসম্যহীন ওহাব আলী পাটোয়ারীর জানাজায় উপস্থিত ছিলেন, আলাউদ্দিন হাওলাদার চেয়ারম্যান ৫ নং কলাতলী ইউনিয়ন, জোবায়ের হাসান রাজিব চৌধুরী, সোহেল মিয়া,ও মামুন মিয়া।ভারসম্যহীন ওহাব আলি পাটোয়ারী মৃত্যুর পূর্বে অর্থাৎ যখন জীবিত ছিলেন তখন তিনি ৫ নং কলাতলী ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব আলাউদ্দিন হাওলাদার নিকট মানুষ থেকে চাওয়াকৃত টাকাগুলো তাঁর কাছে জমা রাখেন এসময় ভারসম্যহীন ওহাব আলী পাটোয়ারী বলেন,আমি যখন মৃত্যুবরণ করবো তখন আপনি আপনার দায়িত্বে আমাকে এই টাকা দিয়ে দাফন সম্পন্ন করবেন, এবং আপনার ভাই জাহিদ হাসান রিপন মিয়ার মৃত্যুর পর যে খাবার মানুষকে খাওয়াইছেন সেরকম একটা খাবার আয়োজন করার চেষ্টা করবেন, ওহাব আলি পাটোয়ারী,আলাউদ্দিন হাওলাদার এর নিকট আমানত রাখলে ৮৯৮৫ টাকা,এছাড়া ওহাব আলি পাটোয়ারী খানায় অর্থ দিয়ে সহযোগিতা করলেন, আমানত রক্ষা কারী, ৫ নং কলাতলী ইউনিয়নের চেয়ারম্যান, আলাউদ্দিন হাওলাদার ৫০০০, জোবায়ের হাসান রাজিব চৌধুরী,৫০০০, এবং শাহিন বেপারি ২০০০। আমানত সহ সকল টাকা পাটোয়ারী পরিবারের উত্তরসূরী জসিম পাটোয়ারীর হাতে তুলে দেন আলাউদ্দিন হাওলাদার চেয়ারম্যান ৫ নং কলাতলী ইউনিয়ন মনপুরা ভোলা।