ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

GTV

খুলনায় চাঁদাবাজির ভয়ে বন্ধ হচ্ছে একের পর এক ফার্মেসি

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

খুলনায় চাঁদাবাজির ভয়ে বন্ধ হচ্ছে একের পর এক ফার্মেসি

খুলনায় চাঁদাবাজির ভয়ে বন্ধ হচ্ছে একের পর এক ফার্মেসি

খুলনা নগরীতে চাঁদাবাজির অভিযোগে একের পর এক ওষুধের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। পিটিআই মোড়ের চয়নিকা ফার্মেসির পর এবার বন্ধ রাখা হয়েছে রূপসা স্ট্যান্ড রোডের মেসার্স মল্লিক ব্রাদার্স ফার্মেসি।

সোমবার (৯ নভেম্বর) বিকেল থেকে চাঁদা দাবির প্রতিবাদ ও নিরাপত্তাহীনতার আশঙ্কায় রূপসা ট্রাফিক মোড় এলাকার আরও ১০ থেকে ১২টি ওষুধের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে জরুরি ওষুধ কিনতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনেরা।

অভিযোগ উঠেছে, একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা মল্লিক ব্রাদার্স ফার্মেসির কাছে চাঁদা দাবি করেছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়েছে।মল্লিক ব্রাদার্সের মালিকের ছোট ভাই মোস্তফা আলী বলেন, রোববার দুটি মোটরসাইকেলে করে পাঁচ-ছয়জন ব্যক্তি তাদের দোকানে আসেন। এ সময় তারা এলোপাতাড়ি কথা বলতে শুরু করেন। একপর্যায়ে বলেন, ‘আপনাদের কাছে আগে ভাই টাকা চেয়েছে, আপনারা দেননি। টাকা না দিলে আপনাদের তুলে নিয়ে যাওয়া হবে।’এদিকে সোমবার বিকেল থেকে রূপসা ট্রাফিক মোড়সংলগ্ন ১০ থেকে ১২টি ওষুধের দোকান বন্ধ রয়েছে। এক দোকানমালিক জানান, বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) সিদ্ধান্তে তারা দোকান বন্ধ রেখেছেন। তবে সমিতির খুলনা জেলা শাখা জানিয়েছে, দোকান বন্ধ রাখার বিষয়ে তাদের কোনো সিদ্ধান্ত নেই। অন্যদিকে নগরীর আহসান আহমেদ রোডের ওষুধের দোকানগুলো খোলা রয়েছে।

বিসিডিএসের খুলনা জেলা শাখার আহ্বায়ক খান মাহাতাব আহমেদ বলেন, রূপসা ট্রাফিক মোড়ের কয়েকটি ওষুধের দোকান বন্ধ থাকার বিষয়টি তারা জেনেছেন। তবে সমিতির পক্ষ থেকে দোকান বন্ধ রাখার কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।

GTV

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

খুলনায় চাঁদাবাজির ভয়ে বন্ধ হচ্ছে একের পর এক ফার্মেসি

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x