ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

GTV

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ

মোঃ শফিকুল ইসলাম দুলাল,

ঠাকুরগাঁও প্রতিনিধি : সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে অংশ নেওয়া ৩৫ জনের মধ্যে ট্যাবসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার পীরগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি নির্ভুল তথ্য সংগ্রহের পদ্ধতি ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী সরদার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। পরে তাঁরা তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে ট্যাবসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ তুলে দেন।সংশ্লিষ্টরা জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে উপযুক্ত উপকারভোগী নির্বাচন এবং নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় প্রযুক্তিগত উপকরণ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম আরও সহজ, সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে আশা করছেন তারা।

GTV

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x