আটঘরিয়া পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোফাজ্জল হোসেন বাবু
নিজস্ব প্রতিবেদক, রাকিবুল ইসলাম:
পাবনার আটঘরিয়া পৌরসভার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনায় রয়েছেন আটঘরিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তিনবারের সফল পৌর কাউন্সিলর মোহাম্মদ মোফাজ্জল হোসেন বাবু।স্থানীয় সূত্রে জানা যায়, মোফাজ্জল হোসেন বাবু দীর্ঘদিন ধরে আটঘরিয়া পৌরসভার উন্নয়নে এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। টানা তিনবার পৌর কাউন্সিলর নির্বাচিত হয়ে তিনি তার এলাকার জনগণের আস্থার এক অনন্য প্রতীক হয়ে উঠেছেন। এলাকার রাস্তাঘাট উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে তার ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে।দলীয় রাজনীতিতেও তার রয়েছে দীর্ঘদিনের ত্যাগ ও পরিচ্ছন্ন ভাবমূর্তি। বর্তমানে তিনি আটঘরিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক সংকট ও প্রতিকূল পরিস্থিতিতেও দলের আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ নেতাকর্মীদের উজ্জীবিত রেখেছে।এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, একজন পরীক্ষিত নেতৃত্ব ও সফল জনপ্রতিনিধি হিসেবে মোহাম্মদ মোফাজ্জল হোসেন বাবু মেয়র পদে নির্বাচিত হলে আটঘরিয়া পৌরসভাকে একটি আধুনিক, উন্নত ও মডেল পৌরসভায় রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।