ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

GTV

রোমে বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত হলো বাংলা কবিতার উৎসব ‘কবিতা সন্ধ্যা’

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রোমে বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত হলো বাংলা কবিতার উৎসব ‘কবিতা সন্ধ্যা’

রোমে বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত হলো বাংলা কবিতার উৎসব ‘কবিতা সন্ধ্যা’

ইতালীয় ও বাংলাদেশি কমিউনিটির যৌথ অংশগ্রহণে কবিতা, গান, নাটক ও নৃত্যের বর্ণিল আয়োজনে মুখরিত তোরপিনাত্তারার সাংস্কৃতিক অঙ্গন।মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালির রাজধানী রোমে সন্ধ্যার পর বাইরে যখন ঝিরিঝিরি বৃষ্টি, ঠিক তখনই ইতালীয় ও বাংলাদেশি কমিউনিটির যৌথ অংশগ্রহণে অনুষ্ঠিত হলো বাংলা সাহিত্য ও সংস্কৃতির বর্ণিল আয়োজন ‘কবিতা সন্ধ্যা’ (Kobita Shondha)। বৃষ্টিস্নাত পরিবেশে আয়োজিত এই ব্যতিক্রমী সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানে দুই কমিউনিটির মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি মিলনমেলায় পরিণত করে পুরো আয়োজনকে।শান্তালিয়া কালচার অ্যান্ড ট্রাভেলের উদ্যোগে এবং স্তেফানো রোমানো, জিয়াউর রহমান ও সিমোনে চেরুল্লির যৌথ পরিচালনায় ৬ নভেম্বর রোমের Casa della Cultura, Tor Pignattara-তে অনুষ্ঠিত হয় উৎসবের দ্বিতীয় আসর।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব চ্যান্সারি মো. মারজুক ইসলাম, মিউনিসিপিও ফাইভের প্রেসিডেন্ট মাউরো কালিসতে, বিশ্ব সংগীত কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী জাকারিয়া, সঞ্চারী সংগীতায়নের পরিচালক সুষ্মিতা সুলতানা এবং ইফতেখারুল আলম কনকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।এছাড়া রোম থেকে আগত মিতুল, আলেসান্দ্রো, নাজিয়া, রিফাত ও শাজ্জাদ এবং প্যারিস থেকে আগত মুনির, কব্বো, আল আমিন ও কামরুল হাসনাত আপার সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ইতালীয় সাংস্কৃতিক সংগঠন ASINITAS-এর বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতিও আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।বাইরে বৃষ্টির রিমঝিম শব্দ আর ভেতরে একের পর এক কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনা, মঞ্চনাটক ও মনোমুগ্ধকর নৃত্য—সব মিলিয়ে সন্ধ্যাটি হয়ে ওঠে সংস্কৃতির এক অনন্য মিলনমেলা। সুষ্মিতা সুলতানা ও তাঁর সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান সঞ্চারী সংগীতায়নের শিল্পীদের সংগীত পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।আয়োজকদের মতে, বাংলা কবিতাকে ইতালীয় ভাষায় অনুবাদের মাধ্যমে স্থানীয় ইতালীয় সমাজের কাছে পৌঁছে দেওয়া এবং দুই সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি করাই এই উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য। বিশেষ করে নানা সামাজিক পূর্বধারণার মুখোমুখি হওয়া টর পিগনাত্তারার মতো একটি বহুসাংস্কৃতিক এলাকায় বাংলা সাহিত্য ও সংস্কৃতির এমন আয়োজন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।আয়োজকরা আরও আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগ ইতালিতে বসবাসরত এমন অনেক প্রতিভাবান মানুষ ও কবিতাপ্রেমীকে সামনে আসার অনুপ্রেরণা জোগাবে, যাঁরা প্রবাসজীবনের ব্যস্ততায় কিংবা সুযোগের অভাবে নিজেদের সাহিত্যচর্চা থেকে দূরে সরে গেছেন।অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েকজন অতিথির অনুভূতি ছিল বিশেষভাবে আবেগঘন। তাঁদের ভাষায়, দীর্ঘদিন ধরে সুপ্ত থাকা সৃজনশীলতার আগুন যেন এই আয়োজনের মধ্য দিয়ে আবার জ্বলে উঠেছে। আয়োজকদের কাছে এই অনুভূতিই ছিল অনুষ্ঠানের অন্যতম বড় প্রাপ্তি।উল্লেখ্য, শুরুতে একটি সাহসী সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করলেও ‘কবিতা সন্ধ্যা’ ইতিমধ্যে বাংলা ও ইতালীয় সংস্কৃতির মেলবন্ধনের একটি প্রাণবন্ত পরিসর হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে। আয়োজকদের প্রত্যাশা, আগামী বছর আরও বৃহৎ পরিসরে এই উৎসবের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে।

GTV

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

রোমে বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠিত হলো বাংলা কবিতার উৎসব ‘কবিতা সন্ধ্যা’

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x