ঢাকা    শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

GTV

পটুয়াখালী এলজিইডিতে ২৭৮ কোটি টাকা লোপাট

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পটুয়াখালী এলজিইডিতে ২৭৮ কোটি টাকা লোপাট

পটুয়াখালী এলজিইডিতে ২৭৮ কোটি টাকা লোপাট

​কাগজে ৭৭.৫১ শতাংশ উন্নয়ন, বাস্তবে হরিলুট** 

​নিজস্ব প্রতিবেদক,​পটুয়াখালী জেলা

সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ১৯টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে প্রায় ২৭৮ কোটি ৫০ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। দাপ্তরিক নথিপত্রে প্রকল্পগুলোর গড় অগ্রগতি ৭৭ দশমিক ৫১ শতাংশ দেখানো হলেও সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, অন্তত ১৭ দশমিক ৫১ শতাংশ কাজের কোনো অস্তিত্বই নেই। ভুয়া ভাউচার ও মনগড়া নথিপত্র তৈরি করে উন্নয়নের নামে রাষ্ট্রীয় অর্থ লোপাটের এই ঘটনায় জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​এলজিইডি পটুয়াখালী কার্যালয়ের অফিশিয়াল তথ্য বিবরণী অনুযায়ী, জেলায় চলমান ১৯টি উন্নয়ন প্রকল্পের অধীনে অনুমোদিত ১ হাজার ৪৭৩টি স্কিমের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৯০ কোটি ৫৮ লাখ টাকা (১৫,৯০৫৭.৬৬ লাখ টাকা)। এর মধ্যে ৯৫৭টি কাজ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত এবং ৫১৬টি কাজ চলমান দেখানো হয়েছে। সরকারি হিসাবের মারপ্যাঁচে ৭৭ দশমিক ৫১ শতাংশ কাজ সম্পন্ন দেখিয়ে যার প্রাক্কলিত আর্থিক মূল্য দাঁড় করানো হয়েছে প্রায় ১ হাজার ২৩২ কোটি ৮৫ লাখ টাকা। কিন্তু মাঠপর্যায়ের চিত্র বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। বাস্তবে ১৭ দশমিক ৫১ শতাংশ কাজ আদৌ বাস্তবায়িত হয়নি, যার প্রাক্কলিত আর্থিক মূল্য দাঁড়ায় ২৭৮ কোটি ৫০ লাখ ১ হাজার টাকা। কোনো দৃশ্যমান কাজ ছাড়াই ভুয়া কাগজপত্রের মাধ্যমে এই বিশাল অংকের অর্থ আত্মসাৎ করা হয়েছে।

​অনুসন্ধানে ১০টি বড় প্রকল্পের নথিপত্র ও মাঠপর্যায়ের তথ্যে ব্যাপক অনিয়ম ও অজুহাতের চিত্র উঠে এসেছে। এর মধ্যে সবচেয়ে বড় ‘গ্রামীণ সড়ক পুনর্বাসন প্রকল্পে’ ৪০ হাজার ৫০০ লাখ টাকা ব্যয়ের বিপরীতে ৫২টি স্কিমের মধ্যে ৪৩টি সমাপ্ত ও ৯টি চলমান দেখিয়ে কাগজে-কলমে ৮০ শতাংশ অগ্রগতি দাবি করা হয়েছে। ‘দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ ও পুনর্বাসন প্রকল্পে’ ২৮ হাজার ৫৯১ লাখ টাকা ব্যয়ে ১৪২টি স্কিমের মধ্যে ৮২টি সমাপ্ত ও ৫৭টি চলমান দেখিয়ে ৮৫ শতাংশ অগ্রগতি দেখানো হয়েছে, যেখানে ১৬টি কাজ মামলায় স্থগিত রয়েছে। এছাড়া ‘গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পে’ ২৬ হাজার ৫৪৩ লাখ টাকা ব্যয়ে ৩১টির মধ্যে ১০টি সমাপ্ত ও ২১টি চলমান দেখিয়ে ৭৯ শতাংশ অগ্রগতি দাবি করা হয়েছে। ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে’ ১৩ হাজার ৫২৯ লাখ টাকা ব্যয়ে ১৫৫টি স্কিমের মধ্যে ১০১টি সমাপ্ত ও ৫৪টি চলমান রেখে বরাদ্দ স্বল্পতার ধুয়া তুলে ৮৫ শতাংশ অগ্রগতি দেখানো হয়েছে।

​একইভাবে ‘ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পে’ ১০ হাজার ৫৭২ লাখ টাকা ব্যয়ে ৫২টি স্কিমের মধ্যে ৩৫টি সমাপ্ত ও ১৪টি চলমান দেখিয়ে ৮০ শতাংশ অগ্রগতি দাবি করা হয়েছে। ‘রাজস্ব বাজেটের আওতায় পল্লী সড়ক ও কালভার্ট মেরামত প্রকল্পে’ ১০ হাজার ৪০৪ লাখ টাকা ব্যয়ে ১০১টি স্কিমের মধ্যে ৩১টি সমাপ্ত ও ৭০টি চলমান দেখিয়ে বিটুমিন ও মালামালের মূল্যবৃদ্ধির অজুহাতে অগ্রগতি দেখানো হয়েছে মাত্র ৪৫ শতাংশ। পাশাপাশি ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ প্রকল্পে’ ৭ হাজার ৫২৯ দশমিক ৮০ লাখ টাকা ব্যয়ে ৪টির মধ্যে ৩টি সমাপ্ত ও ১টি চলমান দেখিয়ে ৮০ শতাংশ এবং ‘সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন প্রকল্পে’ ৪ হাজার ২৫৭ লাখ টাকা ব্যয়ে ৮১টি স্কিমের মধ্যে ৫৮টি সমাপ্ত ও ১৮টি চলমান দেখিয়ে ৯০ শতাংশ অগ্রগতি দেখানো হয়েছে। অন্যদিকে ‘সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পে’ ৩ হাজার ৬৬২ লাখ টাকা ব্যয়ে ৬১০টি স্কিমের মধ্যে ৪২০টি সমাপ্ত ও ১৯০টি চলমান রেখে বরাদ্দ স্বল্পতার অজুহাতে ৬৫ শতাংশ এবং ‘গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পে’ ২ হাজার ১৬৭ দশমিক ১০ লাখ টাকা ব্যয়ে ৮৮টি স্কিমের মধ্যে ৭৩টি সমাপ্ত ও ১২টি চলমান দেখিয়ে ৭৫ শতাংশ অগ্রগতি দাবি করা হয়েছে; যেখানে গলাচিপা উপজেলায় ২টি ব্রিজের অ্যাপ্রোচ সড়কের জমি অধিগ্রহণে বিলম্বের অজুহাত দেখানো হয়েছে।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পটুয়াখালী এলজিইডি অফিসের অধিকাংশ কর্মকর্তা ও প্রকৌশলী একটি নির্দিষ্ট ঠিকাদারি সিন্ডিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নিয়ন্ত্রিত ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে টেন্ডার বাটোয়ারা এবং নামমাত্র কাজ করে শতভাগ বিল উত্তোলনের মহোৎসব চলছে বছরের পর বছর ধরে। অভিযোগ রয়েছে, গলাচিপা উপজেলায় প্রায় সাত বছর উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে জাহাঙ্গীর আলম দুর্নীতির একচ্ছত্র সাম্রাজ্য গড়ে তুলেছিলেন এবং এই দীর্ঘ মেয়াদে তিনিই সবচেয়ে বেশি অর্থ লোপাট করেছেন। এর একটি জ্বলন্ত উদাহরণ গলাচিপার উলানিয়া বাজারের রাধা গোবিন্দ মন্দিরের উন্নয়ন কাজ। দাপ্তরিক নথিতে ‘মেসার্স আহনাফ এন্টারপ্রাইজ’ (Md Ahnaf Enterprise) নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে এই কাজের বিপরীতে ২ লাখ ৮৪ হাজার ৯৬১ টাকা বিল পরিশোধ দেখানো হলেও সরেজমিনে মন্দিরে বিন্দুমাত্র কোনো কাজই করা হয়নি। সম্পূর্ণ অর্থ ভূতুড়ে বিলের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। বিস্ময়করভাবে, বিপুল অর্থ লুটপাটের অভিযোগ থাকা সত্ত্বেও ওই প্রকৌশলীকে বর্তমানে জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে সিনিয়র সহকারী প্রকৌশলী পদে বহাল রাখা হয়েছে।

​বর্তমান নির্বাহী প্রকৌশলী মো. ওয়ালিয়ার রহমান যোগদানের পর জেলায় কিছু চাঞ্চল্যকর জালিয়াতির তথ্য সামনে এলে তিনি দুই প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেন। তবে চলমান এই মহাদুর্নীতির বিষয়ে জানতে চাইলে মো. ওয়ালিয়ার রহমান বলেন, "আমি সম্প্রতি এই জেলায় যোগদান করেছি। পূর্ববর্তী সময়ে সংঘটিত কোনো অনিয়ম বা ভুয়া বিল প্রক্রিয়ার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।"

​এদিকে, জনগণের করের টাকার এই নজিরবিহীন লুটপাটকে সাধারণ দুর্নীতি বলতে নারাজ পটুয়াখালীর সচেতন নাগরিক সমাজ ও স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এটি রাষ্ট্রের সঙ্গে চরম প্রতারণা এবং জঘন্যতম রাষ্ট্রদ্রোহী অপরাধ। তারা অবিলম্বে পটুয়াখালী জেলা প্রশাসনের হস্তক্ষেপে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রতিটি প্রকল্পের সরেজমিন 'থার্ড-পার্টি অডিট' পরিচালনা এবং ভুয়া বিল ও কাগজপত্রের মাধ্যমে অর্থ আত্মসাৎকারী কর্মকর্তা ও ঠিকাদারি সিন্ডিকেটের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরসহ কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

GTV

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

পটুয়াখালী এলজিইডিতে ২৭৮ কোটি টাকা লোপাট

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x