ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

GTV

শ্রীমঙ্গলে এসআরবি-৯ এর অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শ্রীমঙ্গলে এসআরবি-৯ এর অভিযানে ধর্ষণ মামলার  আসামি গ্রেফতার

শ্রীমঙ্গলে এসআরবি-৯ এর অভিযানে ধর্ষণ মামলার  আসামি গ্রেফতার

অন্তর মিয়া ,​শ্রীমঙ্গল  প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তামিম হোসেনকে (৩০) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।  ​শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের শ্রীমঙ্গল সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তামিম হোসেন সিলেট জেলার গোলাপগঞ্জ থানার লক্ষনাবন্দ (পূর্ব বটিয়া পাড়া) গ্রামের চুনু মিয়ার ছেলে।  ​শনিবার (১৪ নভেম্বর) এসআরবি-৯ সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  ​বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-২ (মৌলভীবাজার) এর একটি আভিযানিক দল শ্রীমঙ্গল সিএনজি স্ট্যান্ডের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীমঙ্গল থানার ২০২২ সালের ১৭ নভেম্বর দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারার একটি ধর্ষণ মামলার (মামলা নং-২১, জিআর নং-৩৩৭/২২) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তামিম হোসেনকে গ্রেফতার করা হয়।  ​এসআরবি আরও জানায়, মামলা দায়েরের পর থেকেই গ্রেফতারকৃত আসামি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।  ​এসআরবি-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

GTV

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে এসআরবি-৯ এর অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x