ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

GTV

কিশোরগঞ্জে কৃষকদের হাতে রবি ফসলের প্রণোদনা তুলে দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কিশোরগঞ্জে কৃষকদের হাতে রবি ফসলের প্রণোদনা তুলে দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

কিশোরগঞ্জে কৃষকদের হাতে রবি ফসলের প্রণোদনা তুলে দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎসাহিত করতে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সরিষা, চিনাবাদাম ও মুগ ফসলের প্রণোদনা বিতরণ করা হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে হবে। কৃষি উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের পাশে থেকে বিভিন্ন ধরনের সহায়তা ও প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে।তিনি আরও বলেন, সরিষা, চিনাবাদাম ও মুগ ডালের আবাদ বাড়ানোর মাধ্যমে দেশে ভোজ্যতেল ও ডালজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। এতে কৃষকরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি আমদানিনির্ভরতা কমানোও সম্ভব হবে।জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন।এ সময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, কৃষি বিভাগের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সরকারি এ প্রণোদনা পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাবলম্বী করতে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

GTV

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে কৃষকদের হাতে রবি ফসলের প্রণোদনা তুলে দিলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x