ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

সাহেদ রানা

মান্দায় কশব ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মহসিন আলীর মতবিনিময়

সাহেদ রানা (নওগাঁ প্রতিনিধি)

নওগাঁর মান্দা উপজেলার কশব ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় নারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহসিন আলী। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে আয়োজিত এসব সভায় তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবায় কাজ করার অঙ্গীকার করে ভোটারদের দোয়া ও সমর্থন চান।মতবিনিময় সভায় মহসিন আলী এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা এবং বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরেন। এ সময় তিনি নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।ভোটারদের উদ্দেশে মহসিন আলী বলেন, আপনারা ভেবেচিন্তে আপনাদের মূল্যবান রায় দেবেন। আমি বলব না, আপনারা আমাকেই ভোট দেবেন। বিচার-বিশ্লেষণ করে এমন ব্যক্তিকে ভোট দেবেন, যাকে সুখ-দুঃখের কথা বলতে পারবেন এবং প্রয়োজনে সবসময় পাশে পাবেন।নিজেকে এলাকার সন্তান ও আপনজন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই কারও ভাই, কারও ভাতিজা। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আপনাদের সঙ্গে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করতে পারি।মতবিনিময় সভায় কশব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও আবু হেনা মোস্তফা কামালসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মান্দায় কশব ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মহসিন আলীর মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x