ঢাকা    শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

উজ্জ্বল কুমার

নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ শুভ উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

 নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীন আমন সংগ্রহ শুভ উদ্বোধন করা হয়েছে। ২৭ নভেম্বর শুক্রবার  দুপুরে উপজেলার সদর খাদ্য গুদামে এই উপলক্ষে আয়োজিত সমাবেশে ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ও জাতীয় সংসদের সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হুদা বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে সংগ্রহ উদ্বোধন করেন। এসময় উপজেলার সদর ইউনিয়নের সরমইল গ্রামের কৃষক খয়বর হোসেনের কাছ থেকে তিন মেট্রিক টন ধান কেনা হয়। উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এতে সভাপতিত্ব করেন। এসময় অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মুহম্মদ এরশাদ, খাদ্য নিয়ন্ত্রণ আশরাফুল আরেফিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক, উপজেলা চাল কল মালিক গ্রুপের সভাপতি ও সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, সাধারণ সম্পাদক ও উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান মন্ডল, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ রাজু, সাবেক সভাপতি ও এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস সাজু, উপজেলার চারটি সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন (সদর), মাখন চন্দ্র বর্মন (রাইগাঁ), উত্তম কুমার নন্দী (মহিষবাথান) ও নুরুজ্জামান হোসেন (স্বরসতিপুর), ধানচাল ব্যবসায়ী মতিউর রহমান, বিদ্রোহ, আলমগীর হোসেন, আইনুল হোসেন, হাজী জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। শেষে দোয়া পরিচালনা করেন হোসেনপুর মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুস ছালাম। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, এবার এই উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতিকেজি ৩৫ টাকা দরে এক হাজার ৬৮৭ মেট্রিক টন ধান এবং মিলারদের কাছ থেকে প্রতিকেজি ৪৯ টাকা দরে সাত হাজার ৫৭৬ মেট্রিক টন সিদ্ধ চাল ও প্রতিকেজি ৪৮ টাকা দরে এক হাজার ৭১৮ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে। উপজেলার ১৩০টি হাসকিং মিল, ২০টি সিদ্ধ অটোমেটিক রাইস মিল ও ২৩টি আতপ অটোমেটিক রাইস মিল থেকে এসব চাল সংগ্রহ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নওগাঁর মহাদেবপুরে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহ শুভ উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x