মতলবে হাজী আকরাম আলী একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া, নতুন বছরে নূরানি হাফিজিয়ার আনুষ্ঠানিক শুভযাত্রা
চাঁদপুর থেকে মো রাব্বি ঢালী
চাঁদপুরের মতলবে হাজী আকরাম আলী একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে নতুন বছরে নূরানি হাফিজিয়ার আনুষ্ঠানিক শুভযাত্রার ঘোষণা দেওয়া হয়।শনিবার (২৮ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ জাকির হোসেন। হাজী আকরাম আলী একাডেমির পরিচালক ডাক্তার আবদুল মান্নান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ আবুল কাদের মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন মো. শরিফুল ইসলাম, ইহতাব রহমান, মুহা. তাজউদ্দিন, মুহা. দোলা রানী, তোলসামা রহমান, পায়রা আক্তার, নাদিয়া, মুজাহিদুল কবির, মুহাম্মদ জামাল, মুহাম্মদ মানিক, ইনামুল মানিক, প্রদীপ, মো. হোসাম পাঠান এবং সাংবাদিক মো. রাব্বি ঢালীসহ অন্যান্য অতিথি।অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা, সততা, শিষ্টাচার ও মানবিক মূল্যবোধ ধারণ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। উচ্চশিক্ষায় এগিয়ে গিয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তাঁরা।এদিকে নতুন বছরে নূরানি হাফিজিয়ার আনুষ্ঠানিক শুভযাত্রাকে কেন্দ্র করে এলাকায় নতুন শিক্ষার পরিবেশ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মতামত