পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারীর মৃত্যু
মুন্সীগঞ্জ প্রতিনিধি: হাসেম
সরদারমুন্সীগঞ্জের পদ্মা সেতুর ৯ নম্বর পিলারের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। মোটরসাইকেল চালকের পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।রোববার (২৯ নভেম্বর) রাত ৩টার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নি-হত ওই নারী মোটরসাইকেলের পেছনের আসনে বসা ছিলেন বলে জানা গেছে।দুর্ঘটনার খবর পেয়ে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মর-দেহ উদ্ধার করে।পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নি-হত নারীরম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।পরিচয় শনাক্তের জন্য পুলিশের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ ওই নারীর পরিচয় সম্পর্কে জানতে পারলে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
মতামত