ঢাকা    রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগসমূহ

মোঃ আবু জাফর মন্ডল:

সাদুল্লাপুরে বিনা চাষে ১০ হেক্টরে সরিষা, বাড়ছে কৃষকের আগ্রহ

‎‎গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল:

‎‎আমন ধান কাটার আগেই জমিতে ছিটিয়ে দেওয়া হচ্ছে সরিষার বীজ। ধান কাটার পর জমিতে থাকা অবশিষ্ট আর্দ্রতাকে কাজে লাগিয়ে বেড়ে উঠছে সরিষার গাছ। এতে নতুন করে জমি চাষ করতে হচ্ছে না, কমছে উৎপাদন খরচ। আমন ও বোরো ধানের মধ্যবর্তী সময়ে একই জমিতে বাড়তি ফসল উৎপাদনের এমন সম্ভাবনা তৈরি হয়েছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। কম খরচে বাড়তি লাভের আশায় বিনা চাষে সরিষা আবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের।‎উপজেলার বিভিন্ন এলাকায় এ পদ্ধতিতে সরিষা আবাদ করছেন কৃষকেরা। উপজেলা কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে উপজেলায় মোট প্রায় ২১ হেক্টর জমিতে সরিষা আবাদ হচ্ছে। এর মধ্যে ১০ হেক্টর জমিতে বিনা চাষে সরিষা আবাদ করা হয়েছে। এ পদ্ধতিতে আবাদে যুক্ত হয়েছেন প্রায় ২ হাজার ৫০০ কৃষক। মৌসুমের চাষাবাদ কার্যক্রম চলমান থাকায় চূড়ান্ত হিসাব এখনো পাওয়া যায়নি।‎স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আমন ধান কাটার তিন থেকে সাত দিন আগে ধানগাছ জমিতে থাকা অবস্থায় সরিষার বীজ ছিটিয়ে দেওয়া হয়। ধান কাটার পর বীজ মাটির সংস্পর্শে এসে অঙ্কুরিত হয়। পরে পর্যাপ্ত আলো-বাতাস পেয়ে বেড়ে ওঠে সরিষার গাছ। এ পদ্ধতিতে জমি নতুন করে চাষ বা প্রচলিত নিয়মে প্রস্তুত করতে হয় না। ফলে সাশ্রয় হয় শ্রম, সময় ও অর্থ।‎কৃষকেরা বিনা সরিষা-৯ ও ১১ বারি সরিষা-১৪ জাতসহ বিভিন্ন জাতের সরিষা আবাদ করছেন। জমিতে থাকা অবশিষ্ট আর্দ্রতাকে কাজে লাগিয়ে কম খরচে ফসল উৎপাদনের এ পদ্ধতি তাঁদের মধ্যে আশাবাদ তৈরি করেছে।‎কৃষকদের ভাষ্য, আমন ধান কাটার পর বোরো ধান রোপণের আগ পর্যন্ত প্রায় দেড় থেকে দুই মাস জমি পতিত থাকে। আগে এ সময় জমিতে তেমন কোনো ফসল উৎপাদন করা সম্ভব হতো না। এখন আমন ধান কাটার আগেই সরিষার বীজ ছিটিয়ে দেওয়ায় ধান কাটার পরপরই সরিষার গাছ বেড়ে ওঠে। এতে একই জমিতে ধান উৎপাদনের পাশাপাশি বাড়তি একটি ফসল ঘরে তোলার সুযোগ তৈরি হয়েছে।‎স্থানীয় কৃষক মাসুদ বলেন, আগে আমন ধান কাটার পর বোরো ধান লাগানোর আগ পর্যন্ত জমি পড়ে থাকত। এখন ধান কাটার আগেই সরিষার বীজ ছিটিয়ে দিচ্ছি। ধান কাটার পর সরিষার গাছ বড় হচ্ছে। এতে আলাদা করে জমি চাষ করতে হচ্ছে না। কম খরচে বাড়তি ফসল পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। পদ্ধতিটি ভালো হওয়ায় আমরা বেশ আনন্দিত।‎আরেক কৃষক আনারুল বলেন, আগে সরিষা চাষ করতে জমি তৈরি, শ্রমিক ও বাড়তি খরচের প্রয়োজন হতো। এখন বিনা চাষে সরিষা আবাদ করায় খরচ অনেকটাই কমছে। ফলন ও বাজারদর ভালো পেলে এটি আমাদের জন্য লাভজনক হবে। আগামীতে আরও বেশি জমিতে এ পদ্ধতিতে সরিষা চাষ করার ইচ্ছা রয়েছে।‎স্থানীয় কৃষি উদ্যোক্তা মন্ডল বলেন, বিনা চাষে সরিষা আবাদ কৃষকদের জন্য সম্ভাবনাময় একটি উদ্যোগ। কম সময়ে ও কম খরচে বাড়তি ফসল উৎপাদন করা সম্ভব হওয়ায় কৃষকদের মধ্যে এ পদ্ধতির প্রতি আগ্রহ বাড়ছে। সঠিক পরামর্শ ও উন্নত জাতের বীজ সরবরাহ নিশ্চিত করা গেলে এ পদ্ধতি আরও সম্প্রসারিত হবে।‎‎সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য্য বলেন, বিনা চাষে সরিষা আবাদ নতুন কোনো পদ্ধতি নয়, এটি একটি প্রাচীন চাষপদ্ধতি। তবে আমন ও বোরো ধানের মধ্যবর্তী সময়ে পতিত জমি কাজে লাগিয়ে বাড়তি ফসল উৎপাদনের লক্ষ্যে কৃষকদের এ পদ্ধতিতে সরিষা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। গত বছর মাত্র ৩ হেক্টর জমিতে এ পদ্ধতিতে সরিষা আবাদ করা হয়েছিল। কৃষকদের পরামর্শ ও উদ্বুদ্ধকরণের ফলে এ বছর তা বেড়ে ১০ হেক্টরে পৌঁছেছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। আগামীতে আরও বেশি জমিতে এ পদ্ধতিতে সরিষা আবাদ হবে বলে আশা করা হচ্ছে।‎কৃষি বিভাগের প্রত্যাশা, নিয়মিত পরামর্শ, উন্নত জাতের বীজ সরবরাহ ও মাঠপর্যায়ে প্রদর্শনীর মাধ্যমে সাদুল্লাপুরের আরও বেশি কৃষককে এ পদ্ধতিতে সরিষা আবাদে সম্পৃক্ত করা সম্ভব হবে। এতে পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকের বাড়তি আয় এবং দেশের তেলবীজ উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

GTV

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

সাদুল্লাপুরে বিনা চাষে ১০ হেক্টরে সরিষা, বাড়ছে কৃষকের আগ্রহ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x