টঙ্গীবাড়িতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা
মুন্সিগঞ্জ প্রতিনিধি,হাসেম সরদার
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমীনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।রবিবার (২৯ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের নিষ্ঠা, আন্তরিকতা ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আব্দুস সালাম ও মো. শহীদুল হক, প্রধান শিক্ষক সমিতির সভাপতি আমেনা খাতুন, সাবেক সভাপতি মো. খোরশেদ আলম শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মৌসুমি আক্তার, প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান এবং সাবেক সহকারী সিনিয়র শিক্ষক ক্ষমা রানী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানজিদা আক্তার। সঞ্চালনা করেন শিক্ষক মো. আসলাম হোসেন।এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদিয়া আফরিন পান্না, পারভীন আক্তার, জেসমিন সুলতানা, আমিনুল ইসলাম, রাবেয়া বসরি, লাকী, কনিকা রায় ও সারমিন আক্তারসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা ফরিদা ইয়াসমীনের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর শিক্ষকতা জীবনের অবদান ও নিষ্ঠার প্রশংসা করেন। পাশাপাশি তাঁর অবসরোত্তর জীবনের সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন।
মতামত