ঢাকায় অনুষ্ঠিত হলো AJLIB-এর বার্ষিক সাধারণ সভা ও সদস্যপদ সনদ প্রদান অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার: রবিবার (২৯ নভেম্বর ২০২৬) অ্যাসোসিয়েশন অব জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটস ইন বাংলাদেশ (AJLIB)-এর বার্ষিক সাধারণ সভা (Annual General Meeting–AGM) ২০২৬ এবং সদস্যপদ সনদ প্রদান অনুষ্ঠান আজ ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানটি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (KIB) অডিটোরিয়ামে আয়োজন করা হয়। দেশের জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা, পেশাগত সম্পর্ক উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল—“Strengthening Unity, Enhancing Collaboration & Building a Sustainable Future” অর্থাৎ ঐক্য সুদৃঢ় করা, সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা।এ আয়োজনে AJLIB-এর সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি সদস্যপদ সনদ প্রদান অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের সদস্য প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়।জাপানি ভাষা শিক্ষা, জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধিতে AJLIB-এর এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।অনুষ্ঠানের মাধ্যমে সদস্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঐক্য, সহযোগিতা ও সম্মিলিত অগ্রযাত্রার নতুন প্রত্যয় সৃষ্টি হয়েছে।
মতামত