ঢাকা    রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

GTV

ঢাকা শিক্ষাবোর্ড

প্রকাশ : ০২ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঢাকা শিক্ষাবোর্ড
ঢাকা শিক্ষাবোর্ড |সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে কলেজ পরিবর্তন (ইটিসি) ও বোর্ড পরিবর্তন (বিটিসি)-সহ বিভিন্ন সংশোধনের সময়সীমা বাড়িয়েছে ঢাকা শিক্ষাবোর্ড।

মঙ্গলবার (২ জুন) বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মুনসী হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশেষ বিবেচনায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে (ইটিসি) কলেজ পরিবর্তন, বোর্ড পরিবর্তন (বিটিসি), বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম আগামী ৩ জুন থেকে ১০ জুন পর্যন্ত চলবে।

বোর্ড জানায়, বিশেষ বিবেচনায় বর্ধিত এ মেয়াদের পর আর কোনো অবস্থাতেই সময় বাড়ানো হবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন সংশোধনীর নির্ধারিত ফি হিসেবে অনলাইন কলেজ পরিবর্তন (ইটিসি) সাত শ’ টাকা। প্রতি বিষয় পরিবর্তন দুই শ’ টাকা। বিভাগ বা গ্রুপ পরিবর্তন আট শ’ টাকা এবং ভর্তি বাতিল ফিল ছয় শ’ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা বোর্ড জানিয়েছে, এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে। ফলে এ কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের সশরীরে বোর্ডে এসে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। বাসস

বিষয় : শিক্ষা

GTV

রোববার, ০৭ জুন ২০২৬

ঢাকা শিক্ষাবোর্ড

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
ঢাকা শিক্ষাবোর্ড
0:00 0:00
1.0x