ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

GTV

পিটিয়ে হত্যা

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

পিটিয়ে হত্যা
পিটিয়ে হত্যা |নয়া দিগন্ত

রাজধানীর লালবাগ থানার আজিমপুর মেডিক্যাল স্টাফ কোয়ার্টারে বাসা ভাড়ার পাওনা এক হাজার টাকাকে কেন্দ্র করে মোহাম্মদ স্বপন (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দু'জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, আমার ভাই স্বপন অত্যন্ত শান্ত প্রকৃতির ছিল। কারো সাথে কখনো কোনো বিরোধে জড়াতেন না।আমরা দুই ভাই মেডিক্যাল স্টাফ কোয়ার্টারে সাবলেট (ভাড়া) থাকতাম। রিজভী মাস শেষ হওয়ার আগেই ভাড়ার জন্য চাপ সৃষ্টি করতেন আমাদের কাছে। চলতি মাসের ভাড়ার মধ্যে মাত্র এক হাজার টাকা বকেয়া ছিল। রাতে রিজভী ওই টাকা চাইলে আমরা বলি, দুয়েক দিনের মধ্যে পরিশোধ করে দেবো। এতে ক্ষিপ্ত হয়ে রিজভী আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেয়ার হুমকি দেয়। সোমবার ভোর ৪টার দিকে রিজভী এবং তার চাচাতো ভাই রোহান বাসার রুমের সামনে এসে ভাড়ার এক হাজার টাকার জন্য কথা কাটাকাটি করে। এক পর্যায়ে বাধা দিতে গেলে তারা আমাকে লাথি মেরে ফেলে দেয়। এরপর আমার বৃদ্ধ ভাই স্বপনকে কিল ঘুষি মারে জোরপূর্বক টেনেহিঁচড়ে মেডিক্যাল স্টাফ কোয়ার্টারের সামনের একটি মাঠে নিয়ে যায়। এতে আমার ভাই গুরুতর আহত হলে ঢাকা মেডিক্যালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মোহাম্মদ স্বপন মাদারীপুর জেলার শিবচর উপজেলার তাহের ফকির কান্দি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। বর্তমান আজিমপুর মেডিক্যাল স্টাফ কোয়ার্টারে নিচতলায় একটি কক্ষে দুই ভাই ছয় হাজার টাকায় ভাড়া থাকতেন।তিনি পেশায় একজন কসমেটিকস ব্যবসায়ী ছিলেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

বিষয় : হত্যা

GTV

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
পিটিয়ে হত্যা
0:00 0:00
1.0x