ঢাকা    বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

GTV

উদ্ধারকৃত লাশ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উদ্ধারকৃত লাশ
উদ্ধারকৃত লাশ |নয়া দিগন্ত

নওগাঁর মহাদেবপুরে ঘর থেকে লোকমান মন্ডল (৫২) ও দেলোয়ারা (৪৫) নামে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পাহাড়ুপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে বিষপানে তাদের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন উপজেলার পাহাড়পুর গ্রামের মরহুম আস্তল মন্ডলের ছেলে লোকমান মন্ডল ও তার স্ত্রী দেলোয়ারা।

স্থানীয়রা জানায়, লোকমান দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। রাত প্রায় ৩টার দিকে তাদের ছেলে পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি মোক্তার হোসেন ঘরে তার মা-বাবাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের বিষয়টি জানালে তারা ছুটে আসেন। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে লাশ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ‘থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

বিষয় : লাশ

GTV

বুধবার, ২২ জুলাই ২০২৬

উদ্ধারকৃত লাশ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
উদ্ধারকৃত লাশ
0:00 0:00
1.0x