ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

GTV

বৃষ্টির দিনে টপস

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বৃষ্টির দিনে টপস
ছবি সৌজন্য: আর্টেমিস

বর্ষার রিমঝিম ঝরার দিনগুলো আমাদের মন সতেজ করে তোলে। কিন্তু এই স্যাঁতসেঁতে আবহাওয়ায় কেমন পোশাক পরা উচিত, তা নিয়ে অনেককে বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়। মেঘলা আকাশ, হঠাৎ বৃষ্টি আর ভ্যাপসা গরমের এই দিনগুলোতে ভারী কিংবা ঘন কাজের পোশাক পরা বেশ ঝামেলার। তাই এই ধরনের আবহাওয়ায় তরুণীদের প্রথম পছন্দ হয়ে ওঠে ওজনে হালকা এবং আরামদায়ক টপস। একটি সাধারণ টপস সঠিক নিয়মে স্টাইল করার মাধ্যমে যেকোনো সাধারণ লুক মুহূর্তেই অনন্য আর আকর্ষণীয় করে তোলা সম্ভব। বর্ষার এই দিনগুলোতে আরাম বজায় রেখে কীভাবে ফ্যাশনেবল টপস স্টাইল করবেন, এবার তা জেনে নিতে পারেন।

ফ্যাশন উদ্য়োগ আর্টেমিসের স্বত্বাধিকারী ফায়জা আহমেদ রাফা এ বিষয়ে বলেন, বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় পোশাকে আরাম খুব গুরুত্বপূর্ণ। তা ছাড়া এ সময় পোশাকের স্টাইলিংয়ে ভারসাম্য বজায় রাখা উচিত। আপনি যদি নিচের অংশে কোনো ফিটেড বা আঁটসাঁট পোশাক পরেন, তবে ওপরের অংশে একটু ঢিলেঢালা কিংবা ফ্লোয়িং টপস বেছে নিন। ঠিক একইভাবে যদি নিচে ঢিলেঢালা বা লুজ ফিটিং প্যান্ট পরেন, তবে ওপরে একটি ফিটেড টপস পরে ফেলুন। বৃষ্টির দিনে কাদাপানি এড়িয়ে চলতে ডেনিম

বা প্যান্টের সঙ্গে একটি সাধারণ সুতি টপস দারুণ মানানসই; একই সঙ্গে এই আবহাওয়াতে সেটি আরাম দেবে।

বৃষ্টির দিনে হুটহাট আবহাওয়া পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। এই ধরনের আবহাওয়ায় একটি বেসিক বা সাধারণ টপসের ওপর শর্ট কটি চড়িয়ে একটি ক্ল্যাসিক স্টাইল তৈরি করতে পারেন। কটি বৃষ্টির ছাঁট থেকে যেমন আপনার মূল পোশাক বাঁচাবে, তেমনি লুকে আনবে আধুনিকতা। একটু মার্জিত লুকের জন্য হালকা রঙের কটি এবং প্রাণবন্ত লুকের জন্য উজ্জ্বল রঙের কটি বেছে নিতে পারেন।

মেঘলা দিনে নিজেকে চনমনে দেখাতে পোশাকের রং এবং প্রিন্ট বড় ভূমিকা রাখে। যদি আপনার স্কার্ট বা প্যান্ট একদম একরঙা অথবা প্লেইন হয়, তাহলে ওপরের টপসটি আকর্ষণীয় প্রিন্টের বেছে নিন। বৃষ্টির দিনে একটু জমকালো ধাঁচের অনুষ্ঠান বা রাতের ডিনারের জন্য একটি সুন্দর লং স্কার্টের সঙ্গে প্রিন্টের টপস পরা যেতে পারে। তবে আপনাকে মনে রাখতে হবে, টপসটি খুব বেশি জাঁকালো কিংবা চোখধাঁধানো হলে, লুকের ভারসাম্য ধরে রাখতে নিচের পোশাক ও অনুষঙ্গগুলো একেবারেই সাধারণ রাখুন।

আজকের দিনটিতে আপনার কেমন অনুভূতি হচ্ছে, তার ওপর ভিত্তি করে টপস বেছে নিন। যদি আপনার মন বেশ শান্ত থাকে, তবে জ্যাকার্ড ফ্যাব্রিকসের টপস পরতে পারেন। স্বাধীন আর ফুরফুরে মেজাজে থাকলে বেছে নিতে পারেন নিউট্রাল রঙের হালকা সুতির টপস। আর যদি আপনি কর্মচঞ্চলতা ও দীপ্তিময়তা অনুভব করেন, তাহলে কোনো মৌলিক বা ইউনিক প্রিন্টের টপস পরতে পারেন।

রূপবিশেষজ্ঞ এবং বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী শারমিন কচি বলেন, যেকোনো টপসের লুক পূর্ণতা দিতে দরকার সঠিক অনুষঙ্গ। যেমন একটি সাধারণ ট্যাংক টপ কিংবা ডেনিম টপসের নেক লাইন অনুযায়ী গলায় মুক্তার মালা অথবা পুঁতির নেকলেস পরলে পোশাকের আকর্ষণ বহুগুণ বেড়ে যায়।

তিনি আরও পরামর্শ দেন—

বিষয় : ছাপা সংস্করণ জীবনধারা লাইফস্টাইল

GTV

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বৃষ্টির দিনে টপস

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
বৃষ্টির দিনে টপস
0:00 0:00
1.0x