ঢাকা    বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

GTV

ঠাকুরগাঁও প্রতিনিধি:

বিক্ষোভ মিছিল ও গেট মিটিংয়ে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের দাবি আদায়ের আল্টিমেটাম

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিক্ষোভ মিছিল ও গেট মিটিংয়ে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের দাবি আদায়ের আল্টিমেটাম

বিক্ষোভ মিছিল ও গেট মিটিংয়ে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের দাবি আদায়ের আল্টিমেটাম

ঠাকুরগাঁও প্রতিনিধি:

বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও গেট মিটিং করেছেন ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ধাপে ধাপে কর্মবিরতিসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সোমবার (২০ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মিল এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিলগেট সংলগ্ন জামতলা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে গেট মিটিং অনুষ্ঠিত হয়।
গেট মিটিংয়ে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মৌসুমী শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে স্থায়ী পদে সমন্বয়, শ্রমিকদের জন্য ১৫ শতাংশ বিশেষ সুবিধা প্রদান এবং নতুন পে-স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন মজুরি স্কেল ঘোষণার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বক্তারা আরও বলেন, উৎপাদনশীলতা বৃদ্ধি ও দক্ষ জনবল তৈরির স্বার্থে মৌসুমী শ্রমিকদের অভ্যন্তরীণভাবে স্থায়ী পদে সমন্বয়ের সুযোগ পুনর্বহাল করতে হবে। পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো শ্রমিকদেরও ১৫ শতাংশ বিশেষ সুবিধা এবং নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের দাবি জানান তারা।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২১ জুলাই দুই ঘণ্টা, ২২ জুলাই চার ঘণ্টা এবং ২৩ জুলাই পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
গেট মিটিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি ও ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ খান রতন, সহ-সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন, সহ-সভাপতি লুৎফুল কবীর মানিক, অর্থ সম্পাদক জাকিইল ইসলামসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শ্রমিক-কর্মচারী।

GTV

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বিক্ষোভ মিছিল ও গেট মিটিংয়ে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের দাবি আদায়ের আল্টিমেটাম

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x