ঢাকা    বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

GTV

রিপোর্টার শাফায়েত হোসেন

নির্মল অম্বিকায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে মতবিনিময় সভা

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নির্মল অম্বিকায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে মতবিনিময় সভা

সুশীলদের উদ্দেশে যে বার্তা দিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা

ইউরোপের তরুণ আইনজীবীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে ইতালি প্রবাসী বাংলাদেশি প্রথম অ্যাডভোকেট সাইদুল আব্দুল

স্কুল একটি পৃথিবী যেখানে থাকেনা কোন ভেধাবেদ এই প্রতিবাদ্য কে সামনে রেখে ইতালি রাজধানীতে ‘রোম ইস্ট টিচার্স নেটওয়ার্ক’-এর উদ্যেগে: শিক্ষার অধিকার ও স্কুলের ভবিষ্যৎ রক্ষায় উন্মুক্ত সভা অনুষ্ঠিত

ইতালি রোমে শনিবার একসঙ্গে চার বিক্ষোভ, Circo Massimo ও Tridente এলাকায় বিশেষ সর্বোচ্চ সতর্কতায় নিরাপত্তা বাহিনী

ইতালি রোমে বহুসাংস্কৃতিক সহাবস্থানে নতুন অধ্যায় বিদেশি নাগরিকদের অধিকার নিশ্চিতে রোমে স্থায়ী পরামর্শ পরিষদ গঠন, যুক্ত হয়েছে ৭ বাংলাদেশি সংগঠন

নির্মল অম্বিকায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে মতবিনিময় সভা

রিপোর্টার শাফায়েত হোসেন

রাজধানীর আদাবর এলাকার নির্মল অম্বিকায় মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথির বক্তব্যে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বলেন, অপরাধী যেই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনসচেতনতা ও জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অপরাধীর বিরুদ্ধে তথ্য থাকলে তা দ্রুত পুলিশকে জানাতে এবং আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করতে তিনি সবাইকে আহ্বান জানান।ওসি জাহিদুল ইসলাম আরও জানান, প্রতিটি হাউজিং এলাকায় স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে একটি করে কমিটি গঠন করা হবে। এসব কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ দায়িত্বশীল ব্যক্তিরা থাকবেন। তাদের মাধ্যমে এলাকায় অপরাধ প্রতিরোধ, সন্দেহজনক ব্যক্তিদের বিষয়ে নজরদারি এবং পুলিশের সঙ্গে নিয়মিত সমন্বয় করা হবে।সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ, স্থানীয় মুরুব্বি, সাধারণ বাসিন্দা এবং আদাবর থানা বিএনপির সদস্য সচিবসহ ১০০ নং ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই ওসি সাহেবের এই সাহসী পদক্ষেপের ভূয়সী  প্রশংসা করেন এবং সহযোগিতা করার অঙ্গীকার করেন। বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

GTV

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নির্মল অম্বিকায় আইন-শৃঙ্খলা উন্নয়নে মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x