ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

GTV

মোঃ আমজাদ হোসেন

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি।

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি।

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি।

মোঃ আমজাদ হোসেন (আলি বাদশা)

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে এনসিসি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখা।মঙ্গলবার (২৮ জুলাই) সকালে এনসিসি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার সামাজিক উদ্যোগ ‘নিসর্গ’-এর আয়োজনে জেলা শহরের শিমরাইলকান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।অনুষ্ঠানে এনসিসি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক মাসুদ রানা-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমরাইলকান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি এবিএম মুমিনুল হক, নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক শামীম আহমেদ, এনসিসি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার অপারেশন ম্যানেজার আনোয়ার হোসেন এবং বিদ্যালয়ের নির্বাহী পরিচালক আলহাজ হাবিবুর রহমান রতন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, বরং সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব ও প্রকৃতিপ্রেমী হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা প্রয়োজন বলেও তারা মত প্রকাশ করেন।অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। একই সঙ্গে এনসিসি ব্যাংকের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্টুডেন্ট ব্যাংকিং সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।

GTV

বুধবার, ২৯ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি।

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x