ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

GTV

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গোবিন্দগঞ্জে প্রায় ৩ কোটি টাকার দুই গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গোবিন্দগঞ্জে প্রায় ৩ কোটি টাকার দুই গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

গোবিন্দগঞ্জে প্রায় ৩ কোটি টাকার দুই গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে দুটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। এ সময় তিনি বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, উপজেলা প্রকৌশলী মাহবুবুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, বৃহত্তর রংপুর অঞ্চলের জেলা সমূহের পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১ কোটি ৮৮ লাখ ১৫ হাজার ৮৯৭ টাকা ব্যয়ে ৯২০ মিটার দীর্ঘ পারগয়রা-জরিপপুর বাজার ভায়া কুদাম সড়ক এবং ১ কোটি ১ লাখ ১৬ হাজার ৫৭৭ টাকা ব্যয়ে ১ হাজার ৬২৫ মিটার দীর্ঘ মিরকুচি-মদনতাইর-ববনপুর ভায়া বালুপাড়া সড়কের উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।

এলজিইডির তত্ত্বাবধানে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান এমএ জহির লিমিটেড সড়ক দুটি নির্মাণ কাজ সম্পন্ন করবে। সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার কয়েকটি গ্রামের মানুষের যাতায়াত সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

GTV

বুধবার, ২৯ জুলাই ২০২৬

গোবিন্দগঞ্জে প্রায় ৩ কোটি টাকার দুই গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x