ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

GTV

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি ভেজাল জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শনাক্ত

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি ভেজাল জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শনাক্ত

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি ভেজাল জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শনাক্ত

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল মসলা তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত ২ হাজার ২০০ কেজি জিরানী জব্দ করা হয়েছে। এ সময় আতিক ও শাহজালাল নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত জিরানী ৮৮টি বস্তায় সংরক্ষিত ছিল বলে জানিয়েছে পুলিশ।ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, জব্দ করা জিরানী আসল জিরার সঙ্গে মিশিয়ে প্রতারণার মাধ্যমে বাজারজাত করার উদ্দেশ্যে গুদামে মজুত রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এ ধরনের ভেজাল পণ্য বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।পুলিশ আরও জানায়, তদন্তে বগুড়া জেলার শাহিন নামে একজনকে এই চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের লক্ষ্যে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। ভেজাল খাদ্যবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও তারা জানিয়েছেন।এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা জিরানী পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলেও জানা গেছে।

GTV

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি ভেজাল জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শনাক্ত

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x