সবুজ আন্দোলন ঢাকা জেলা উত্তর নবনির্বাচিত কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেলেন মেঘলা আক্তার।
পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন-এর ঢাকা জেলা উত্তর শাখার নবনির্বাচিত কমিটিতে যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মেঘলা আক্তার।
নবগঠিত এই কমিটির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, খনিজ জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত এবং জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে মেঘলা আক্তার বলেন, “সবুজ আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব। পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যকর যোগাযোগ ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।”
এদিকে, সবুজ আন্দোলনের ঢাকা জেলা উত্তর শাখার নবনির্বাচিত কমিটিকে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি নতুন কমিটির সফলতা কামনা করে পরিবেশবান্ধব কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।