ঢাকা    বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

GTV

দেবিদ্বার উপজেলার ৭নং এলাহাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় সমাজসেবক মাসুম সরকার

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দেবিদ্বার উপজেলার ৭নং এলাহাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় সমাজসেবক মাসুম সরকার

দেবিদ্বার উপজেলার ৭নং এলাহাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় সমাজসেবক মাসুম সরকার

সৌদি প্রতিনিধ: মোঃ সেলিম রানা

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৭ নম্বর এলাহাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় পরিচিত মুখ সমাজসেবক ও দুবাই প্রবাসী মাসুম সরকারকে নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে তিনি মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে তাঁর সমর্থকরা জানান।

সমর্থকদের ভাষ্য, প্রবাসে অবস্থান করেও মাসুম সরকার নিজ এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। অসহায় ও দরিদ্র মানুষের সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানে সহযোগিতা, মসজিদ-মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ এবং এলাকার সার্বিক উন্নয়নে তিনি নিয়মিত ভূমিকা রাখার চেষ্টা করে আসছেন।

স্থানীয়দের একটি অংশের মতে, একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হলো জনগণের সমস্যার কথা শোনা এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধানে কাজ করা। তাঁদের প্রত্যাশা, আগামী দিনে যিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন, তিনি যেন সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেন।

মাসুম সরকারের সমর্থকরা মনে করেন, তাঁর প্রবাসজীবনের অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং মানুষের পাশে থাকার মানসিকতা ইউনিয়নের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাঁদের আশা, নির্বাচিত হলে তিনি রাস্তা-ঘাটের উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানির সুবিধা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যুবকদের কর্মসংস্থান, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রসার, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং ডিজিটাল সেবার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

এছাড়া নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে বিশেষ উদ্যোগ, কৃষক ও শ্রমজীবী মানুষের স্বার্থরক্ষা এবং সরকারি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়েও তিনি কাজ করবেন বলে সমর্থকরা আশা প্রকাশ করেছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছে। ভোটারদের প্রত্যাশা, নির্বাচন হবে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক এবং নির্বাচিত জনপ্রতিনিধি দল-মতের ঊর্ধ্বে উঠে ইউনিয়নের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন।

GTV

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

দেবিদ্বার উপজেলার ৭নং এলাহাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় সমাজসেবক মাসুম সরকার

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x