ঢাকা    শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

GTV

স্টাফ রিপোর্টার:খন্দকার সেলিম রেজা

মনোহরদীতে প্রশাসনের নির্দেশনা রাত ৮টার পর দোকানপাট বন্ধের

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মনোহরদীতে প্রশাসনের নির্দেশনা রাত ৮টার পর দোকানপাট বন্ধের

মনোহরদীতে প্রশাসনের নির্দেশনা রাত ৮টার পর দোকানপাট বন্ধের

স্টাফ রিপোর্টার:খন্দকার সেলিম রেজা

সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে নরসিংদীর মনোহরদীতে ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যবসাপ্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারের আহ্বান জানানো হয়েছে।বৃহস্পতিবার রাতে উপজেলার মনোহরদী পৌরসভা বাজার, বাসস্ট্যান্ড, হাতিরদিয়া বাজার ও চালাকচর বাজারে শপিংমল,মার্কেট ও দোকানপাট নির্ধারিত সময় অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না,তা দেখতে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়া। এ সময় তিনি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানান।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর সব ধরনের শপিংমল,মার্কেট ও দোকানপাট বন্ধ রাখতে হবে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় আলোকসজ্জা না করার জন্যও নির্দেশনা দেওয়া হয়।উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

GTV

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মনোহরদীতে প্রশাসনের নির্দেশনা রাত ৮টার পর দোকানপাট বন্ধের

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x