ঢাকা    শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

GTV

এক যুগ পর ১৬ই আগস্ট রোববার রোমের মঞ্চে নগরবাউল জেমস, কনসার্ট ঘিরে প্রবাসীদের মধ্যে তুমুল উন্মাদনা

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

এক যুগ পর ১৬ই আগস্ট রোববার রোমের মঞ্চে নগরবাউল জেমস, কনসার্ট ঘিরে প্রবাসীদের মধ্যে তুমুল উন্মাদনা

এক যুগ পর ১৬ই আগস্ট রোববার রোমের মঞ্চে নগরবাউল জেমস, কনসার্ট ঘিরে প্রবাসীদের মধ্যে তুমুল উন্মাদনা 

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: 

দীর্ঘ এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ইতালির রাজধানী রোমে আবারও গান পরিবেশন করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় রকশিল্পী ও নগরবাউল জেমস।বহুল প্রতীক্ষিত এই কনসার্টকে সামনে রেখে সাংবাদিক, স্পনসর এবং বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘গেট টুগেদার ও প্রেস কনফারেন্স’। বৃহস্পতিবার বিকেলে রোমের একটি অভিজাত হোটেলের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।আয়োজক হোসাইন আহমেদ মোয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিক ও অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেমস। দীর্ঘ এক যুগ পর রোমে আবারও গান পরিবেশন করতে যাওয়ায় নিজের আনন্দ ও উচ্ছ্বাসের কথা জানান জনপ্রিয় এই শিল্পী।কনসার্টের প্রস্তুতি ও আয়োজনের বিষয়ে সন্তোষ প্রকাশ করে জেমস সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনের উদ্যোগ নেওয়ায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানে বাংলাদেশের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চুকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নগরবাউল জেমস। একই সঙ্গে বাংলা সংস্কৃতি ও সংগীতকে নতুন প্রজন্মের শিল্পীরা আরও এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার কথাও তুলে ধরে জেমস বলেন, প্রবাসীদের ভালোবাসা সবসময়ই শিল্পীদের অনুপ্রেরণা দেয়।এদিকে দীর্ঘ এক যুগ পর রোমের মঞ্চে নগরবাউল জেমসের প্রত্যাবর্তনকে ঘিরে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রিয় শিল্পীর কণ্ঠে জনপ্রিয় গানগুলো সরাসরি উপভোগ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন রোমের সংগীতপ্রেমীরা।সব মিলিয়ে জেমসের এই প্রত্যাবর্তন শুধু একটি কনসার্ট নয়, বরং দীর্ঘ এক যুগ পর প্রবাসীদের জন্য প্রিয় শিল্পীর সঙ্গে নতুন করে স্মৃতি তৈরির এক বিশেষ মুহূর্ত হয়ে উঠতে যাচ্ছে।১৬ই আগস্ট রোববার  আয়োজিত  এর লাইভ কনসার্ট অনুষ্ঠানের এখনও যারা টিকেট কাটেননি যোগাযোগ করতে পারে  

অনুষ্ঠানের স্থান:

সময়: বিকাল: ৫ ঘটিকা।

GTV

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

এক যুগ পর ১৬ই আগস্ট রোববার রোমের মঞ্চে নগরবাউল জেমস, কনসার্ট ঘিরে প্রবাসীদের মধ্যে তুমুল উন্মাদনা

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর /সুব্রত দাস সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার নিবাহী সম্পাদক: শুুকান্ত মিএ নির্বাহী পরিচালক: টুটুল মাহেন্তি
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x