এখন অনলাইনে বাংলাদেশের ‘অ্যারাইভাল ভিসা’ বা ট্রানজিট ভিসার আবেদন করতে পারছেন বিদেশি ভ্রমণকারীরা। সম্প্রতি এ পরিষেবা চালু হয়েছে।
একটি কিউআর কোড স্ক্যান করেই ভ্রমণকারীরা ওয়েবসাইটে ঢুকে অন অ্যারাইভাল ভিসার জন্য ফরম পূরণ করতে পারবেন। ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
আগের প্রক্রিয়ায় ‘অন অ্যারাইভাল ভিসার’ জন্য ভ্রমণকারীদের ঢাকায় আসার পর কাউন্টারে দাঁড়িয়ে আবেদন করতে হতো। এর পর তাদের দেওয়া তথ্য যাচাইয়ে আরও সময় যেত। সব মিলিয়ে তা একটি দীর্ঘ প্রক্রিয়ায় রূপ নিত।
এখন বিদেশিরা বিমানবন্দরে আসার আগে অনলাইনে অ্যারাইভাল কার্ড বা ডিপারচার কার্ড পূরণ করতে পারবেন।