ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

GTV

কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে রাজু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার (৩০ আগস্ট) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের পুরাতন ভাড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু ওই এলাকার মনির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে চুরির উদ্দেশ্যে রাজু মালঞ্চ এলাকায় ঘোরাফেরা করছিলেন বলে সন্দেহ করেন তাঁরা। একপর্যায়ে তাঁকে দেখতে পেয়ে এলাকাবাসী ধাওয়া করে আটক করেন। পরে তাঁকে গণপিটুনি দেওয়া হয়। এতে রাজু গুরুতর আহত হন।

পরে সকাল আনুমানিক ৬টার দিকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রাজুকে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে রেখে চলে যান। হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্য শরিফ ও আউটসোর্সিং কর্মীরা তাঁকে উদ্ধার করে ভেতরে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, ‘প্রথমে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরে তাঁর নাম-পরিচয় শনাক্ত করা হয়। স্থানীয়দের মারধরের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি চোর ছিলেন বলেও স্থানীয়ভাবে জানা গেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।’

বিষয় : জেলার খবর ঢাকা বিভাগ ঢাকা জেলা গণপিটুনি কেরানীগঞ্জ

GTV

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে রাজু (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার (৩০ আগস্ট) ভোরে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের পুরাতন ভাড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু ওই এলাকার মনির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে চুরির উদ্দেশ্যে রাজু মালঞ্চ এলাকায় ঘোরাফেরা করছিলেন বলে সন্দেহ করেন তাঁরা। একপর্যায়ে তাঁকে দেখতে পেয়ে এলাকাবাসী ধাওয়া করে আটক করেন। পরে তাঁকে গণপিটুনি দেওয়া হয়। এতে রাজু গুরুতর আহত হন।

পরে সকাল আনুমানিক ৬টার দিকে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রাজুকে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে রেখে চলে যান। হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্য শরিফ ও আউটসোর্সিং কর্মীরা তাঁকে উদ্ধার করে ভেতরে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস বলেন, ‘প্রথমে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পরে তাঁর নাম-পরিচয় শনাক্ত করা হয়। স্থানীয়দের মারধরের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি চোর ছিলেন বলেও স্থানীয়ভাবে জানা গেছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।’

GTV

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x