কামারপুকুর ৩ নং ওয়ার্ডে ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত
(মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী)কামারপুকুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের শেষ ম্যাচটিকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও সাধারণ মানুষের মধ্যে ছিল উপচে পড়া ভিড় এবং তীব্র উদ্দীপনা।
উক্ত খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ। আয়োজনে বিশেষ প্রাধান্য পায় কামারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ ভরসা, চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মমিনুল ইসলাম এবং চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ আলাল মেম্বারের উপস্থিতি। তাঁরা ম্যাচ চলাকালীন মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের পারফরম্যান্স উপভোগ করেন এবং সর্বাত্মক উৎসাহ যোগান। এছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
খেলা শেষে অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং যুবসমাজকে মাদকমুক্ত ও শারীরিক-মানসিকভাবে সুস্থ রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার ওপর জোর দেন। সর্বস্তরের জনগণের উপস্থিতিতে অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।