ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

GTV

শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ড

শৈলকুপা প্রতিনিধি:

মোঃ আমোদ আলী শৈলকুপা প্রতিনিধি:,

ঝিনাইদহের শৈলকুপায় দিন ও রাত্রিকালীন বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে সাত মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।রোববার (২৭ সেপ্টেম্বর) শৈলকুপা থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন—মালিপাড়ার মাসুদ মোল্লা (৪০), চণ্ডিপুরের অলক দাস (৩৮), শৈলকুপা হাজী মার্কেট দাসপাড়ার নয়ন দাস (৪০), কুলচারা (সাতবিলা) এলাকার মাজেদুল ইসলাম (২৬) ও আলামিন হোসেন (২৫), খাসবগদিয়া এলাকার অন্তর হোসেন (২১) এবং হাটগোপালপুরের মকছেদ আলী (৬৫)।পুলিশ জানায়, আদালত তাদের মধ্যে মাসুদ মোল্লাকে ৪ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, অলক দাসকে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, নয়ন দাসকে ৭ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, মাজেদুল ইসলামকে ৪ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, আলামিন হোসেনকে ৫ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, অন্তর হোসেনকে ৪ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং মকছেদ আলীকে ৩ মাস ১৫ দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেন।শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ূন কবির মোল্লা জানান, মাদক ও অপরাধমুক্ত জেলা গঠনের লক্ষ্যে শৈলকুপা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

GTV

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত গোল্ডেন টেলিভিশন লিমিটেড রেজিষ্ট্রেশন নাম্বার: C-214949/2026 শিব Alio Sarker Co- Chairman & Administration. আকাশ শীল Director
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x