ঢাকা    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

GTV

সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায়সম্মাননা স্মারক পেলেন নীলফামারীর সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায়সম্মাননা স্মারক পেলেন নীলফামারীর সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু

সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায়সম্মাননা স্মারক পেলেন নীলফামারীর সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন নীলফামারীর তরুণ গণমাধ্যমকর্মী ও জাতীয় দৈনিক মাতৃজগতের নীলফামারী জেলা ব্যুরো প্রধান সাংবাদিক মোঃ আশরাফুল ইসলাম রাজু।বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা সাংবাদিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা, স্বাধীনতা ও প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন বক্তারা। একই সঙ্গে সামাজিক কর্মকাণ্ডে গণমাধ্যমের ভূমিকা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের দায়িত্ব নিয়েও মতবিনিময় করা হয়।আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা ও নিরাপত্তাজনিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।বক্তারা বলেন, সমাজের নানা অসংগতি, অনিয়ম ও সমস্যার চিত্র তুলে ধরার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি এবং ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক মাতৃজগতের সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি খান সেলিম রহমান।এ সময় সাংবাদিকতায় মাঠপর্যায়ে দায়িত্বশীল ভূমিকা, সংবাদ সংগ্রহ ও পরিবেশন এবং গণমাধ্যমের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরায় নীলফামারীর সাংবাদিক মোঃ আশরাফুল ইসলাম রাজুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।সম্মাননা পাওয়ার অনুভূতি ব্যক্ত করে সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু বলেন, “শুধু সংবাদ প্রকাশ নয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজের প্রতি গণমাধ্যমের দায়বদ্ধতা আরও কার্যকর করার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত এই আয়োজন সাংবাদিকদের পেশাগত অধিকার ও গণমাধ্যমের সামাজিক ভূমিকা নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত দায়িত্ববোধ আরও বাড়াতে অনুপ্রেরণা জোগাবে।”তিনি আরও বলেন, “মাঠপর্যায়ে কাজ করা সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্যেও মানুষের কথা তুলে ধরার চেষ্টা করেন। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলে গণমাধ্যম আরও স্বাধীন ও কার্যকরভাবে জনস্বার্থে কাজ করতে পারবে।”প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, মতবিনিময় ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হয়েছে বলে জানান অংশগ্রহণকারী সাংবাদিকরা।

GTV

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায়সম্মাননা স্মারক পেলেন নীলফামারীর সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেখ তিতুমীর - চেয়ারম্যান-জাতীয় অনলাইন প্রেস কাউন্সিল(কেন্দ্রীয় পরিষদ) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-(স্থায়ী কমিটির সদস্য) সাবেক বাংলাদেশ প্রেস কাউন্সিল-(সদস্য) সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ ক্রাইম ২৪ নির্বাহী কর্মকর্তা: ড.আকাশ শীল (সাংবাদিকতায় সম্মানসূচক ডক্টর ডিগ্রী প্রাপ্ত.American Merit Council প্রকাশক: আকাশ শীল সম্পাদক: শিব শংকর সহ- সম্পাদক: লিজা আক্তার হেড এডিটর:শাহিনুর রহমান দপ্তর সম্পাদক: সুমা আক্তার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x