আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ধামরাইয়ের বালিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাস্তা নয়াচর এলাকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সভায় উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ধামরাই উপজেলা যুবদলের নেতা সাজিবুজ্জামান রুবেল। তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সেবামূলক কার্যক্রম নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।
বৈঠকে সভাপতিত্ব করেন বালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লব সরকার, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সংসদের সভাপতি মেহেদী হাসান বাদল, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুর ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড থেকে বঞ্চিত। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব খুঁজছে। তারা মনে করেন, সাজিবুজ্জামান রুবেল একজন তরুণ, সাহসী ও জনগণের কাছে গ্রহণযোগ্য নেতা, যিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন।
বক্তারা আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কাজ এগিয়ে নিতে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে সাজিবুজ্জামান রুবেল আসন্ন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
সভা শেষে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।