প্রবাসী নোয়াখালীবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় রোমে বৃহত্তর নোয়াখালী ব্যাংকার সমিতির মিলন মেলা
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালির রাজধানী রোমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘বৃহত্তর নোয়াখালী ব্যাংকার সমিতি রোম-ইতালি’র বার্ষিক মিলনমেলা ২০২৬। ‘বৃহত্তর নোয়াখালীর বন্ধন, প্রবাসে আমাদের শক্তি’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসে নোয়াখালীবাসীর ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা তুলে ধরা হয়।রাজধানী রোমের একটি স্থানীয় রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ইব্রাহিম। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী ব্যাংকার সমিতির প্রধান উপদেষ্টা মো. আবুল কালাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতি, ইতালির সভাপতি রায়হান কামাল, সাধারণ সম্পাদক আহম্মদ নাঈম, স্থায়ী কমিটির প্রধান রহমত উল্ল্যা মহসিন, নোয়াখালী জেলা সমিতি, ইতালির সভাপতি নুরুল আবছার, লক্ষ্মীপুর জেলা সমিতি, ইতালির সাধারণ সম্পাদক দেওয়ান আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী আতিক উল্লাহ, রনি আহমেদ, ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, সাবেক নির্বাচিত সভাপতি শাহ মো. তাইফুর রহমান ছোটন, সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক খন্দকার নাসির, সাবেক সহসভাপতি মইনুল আলম খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, রোম মহানগর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন মোল্লা এবং বিএনপি নেতা ইমাম হাসান লিখন। এছাড়া রোমে বসবাসরত নোয়াখালীর বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলা কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। তাঁদের উপস্থিতিতে মিলনমেলাটি প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনকেন্দ্রে পরিণত হয়।অনুষ্ঠানের একপর্যায়ে সংগঠনের প্রধান উপদেষ্টা মো. আবুল কালাম নবগঠিত কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং তাঁদের উপস্থিত অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন ইতালিপ্রবাসী নোয়াখালীবাসীর স্বার্থ সংরক্ষণ, কল্যাণ ও উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।তাঁরা জানান, ইতালিতে বৃহত্তর নোয়াখালী ব্যাংকার সমিতির কোনো সদস্য মারা গেলে তাঁর মরদেহ বাংলাদেশে পাঠানোর খরচ সংগঠন সম্পূর্ণভাবে বহন করবে। এ ছাড়া কোনো সদস্য অসুস্থ হয়ে পড়লে কিংবা ব্যবসায়িক ক্ষতির কারণে আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে সংগঠনের পক্ষ থেকে সহায়তার উদ্যোগ নেওয়া হবে।বক্তারা বলেন, প্রবাসে নিজেদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদার করা গেলে যেকোনো সংকটে একে অপরের পাশে দাঁড়ানো সম্ভব। এ লক্ষ্যে তাঁরা ইতালিপ্রবাসী নোয়াখালীবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের কল্যাণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।বার্ষিক এই মিলনমেলার মধ্য দিয়ে প্রবাসে বৃহত্তর নোয়াখালীবাসীর পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।